Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত-চিন সীমান্ত বিরোধ ঠিক করতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী চিন, শান্তি রক্ষায় যৌথ উদ্যোগের বার্তা বেজিংয়ের

ভারত-চিন সীমান্ত বিরোধ ঠিক করতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী চিন, শান্তি রক্ষায় যৌথ উদ্যোগের বার্তা বেজিংয়ের

Online Desk জুলাই 1, 2025
indo-china.png

ওঙ্কার ডেস্ক : ভারত-চিনের দীর্ঘ দিনের সীমান্ত বিরোধকে ‘জটিল’ বলে সরাসরি স্বীকার করল বেজিং। সোমবার চিন স্পষ্ট জানাল, সীমান্ত নির্ধারণের বিষয়টি সহজ নয়, তবে এই সমস্যা সমাধানে ভারত-চিন উভয় পক্ষকেই দীর্ঘ আলোচনার মাধ্যমে এগোতে হবে। পাশাপাশি সীমান্ত অঞ্চলে স্থিতি ও শান্তি বজায় রাখতে চিন যে ইচ্ছুক, সে কথাও তুলে ধরেছে তারা। চিনের এমনই বার্তা দিল সম্প্রতি অনুষ্টিত কুইংদাওয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে।
উল্লেখ্য বৈঠকে মুখোমুখি হয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চিনের প্রতিরক্ষামন্ত্রী দং জুনের। বৈঠকে সীমান্তে পারস্পরিক বিশ্বাসযোগ্যতা পুনর্গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ সিং। তিনি স্পষ্ট জানান, শুধু কথায় নয়, সীমান্তে মাটির উপর বাস্তবায়নই বিশ্বাসের প্রমাণ।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সীমান্ত বিরোধের সমাধান রাতারাতি সম্ভব নয়। বহু দশকের জটিলতা রয়েছে, যা একদিনে মেটানো যাবে না। তবে দুই দেশের মধ্যে একাধিক স্তরে নিয়মিত যোগাযোগ ও আলোচনার জন্য যে বিশেষ ব্যবস্থা গড়ে উঠেছে, সেটিকে ইতিবাচক দিক হিসেবে তুলে ধরেন তিনি। মাও নিং বলেন, ভারতের সঙ্গে সীমান্ত চিহ্নিতকরণ ও সীমান্ত ব্যবস্থাপনায় আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে চিন সম্পূর্ণ প্রস্তুত। সীমান্তকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে ভারত-চিন যৌথভাবে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

২০২০ সালের লাদাখ সংঘর্ষের পর দু’দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝে গত ডিসেম্বরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই এর মধ্যে ২৩তম বিশেষ প্রতিনিধি স্তরের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। লাদাখ সংঘর্ষের পর এটিই ছিল এই স্তরের প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা। সেই বৈঠকে সীমান্তে বিচ্ছিন্নকরণ চুক্তির রূপায়ণ নিয়ে দুই দেশই ইতিবাচক মনোভাব দেখায়। ফলে সীমান্তে সেনা টহল ও স্থানীয় বাসিন্দাদের গবাদি পশু চারণের বিষয়টি আবার চালু হয়। কুইংদাওয়ের সাম্প্রতিক বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সীমান্ত ইস্যুর বাইরেও পহেলগামের জঙ্গি হামলা এবং পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গ তোলেন বলে সূত্রের খবর। অর্থাৎ সন্ত্রাসে বিরুদ্ধে মোকাবিলায় ভারতের অবস্থান স্পষ্ট করতে এই প্রসঙ্গ তোলা হয়।

চিন অবশ্য ঠিক কবে নাগাদ সীমান্ত নির্ধারণের দিকে এগোবে, সে নিয়ে নির্দিষ্ট কোনও সময়সীমার কথা বলেনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, তাঁরা আশা করেন ভারতও সমান মনোভাব নিয়ে একসঙ্গে কাজ করবে এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখে সীমান্তে শান্তি ও স্থিতি রক্ষার পথে চলবে।

Post Views: 171

Continue Reading

Previous: কসবা ধর্ষণকাণ্ডে মন্তব্য, দলের শো কজের জবাব দিলেন মদন
Next: “তামান্নার পরিবারকে ভয় দেখানো হচ্ছে”, তামান্নার পরিবারের সাথে দেখা করলেন বিমান বসু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.