Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘ভারত ও চিনের উপর শুল্ক চাপান!’ জি৭ সদস্য দেশগুলিকে বললেন ট্রাম্প

‘ভারত ও চিনের উপর শুল্ক চাপান!’ জি৭ সদস্য দেশগুলিকে বললেন ট্রাম্প

Online Desk সেপ্টেম্বর 12, 2025
trump-sized.jpg

ওঙ্কার ডেস্ক: নিজেই ভারতের পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন। এ বার জি৭ গোষ্ঠী ভুক্ত দেশগুলিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করলেন ভারত ও চিনের পণ্যে শুল্ক চাপানোর জন্য। মার্কিন প্রেসিডেন্টের সেই আবেদন নিয়ে শুক্রবার বৈঠকে বসবে এই গোষ্ঠীর সদস্য দেশগুলির অর্থমন্ত্রীরা।

মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া জি৭-এর বাকি ছয় সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান এবং ব্রিটেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ট্রাম্প প্রশাসন মনে করে, চিন এবং ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে মস্কোকে সাহায্য করছে নয়াদিল্লি এবং বেজিং। আর এই যুদ্ধের কারণে ইউক্রেনের সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। উল্লেখ্য, দ্বিতীয়বারমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে অন্যতম হল ভারতের পণ্যে চড়া হারে শুল্ক চাপানো। নয়াদিল্লির উপর মোট ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন তিনি। যার মধ্যে ২৫ শতাংশ শুধু রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার কারণে চাপিয়েছে ওয়াশিংটন।

প্রসঙ্গত, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়ন-কেও অনুরোধ করেছিলেন ভারত এবং চিনের উপর শুল্ক চাপানোর জন্য। তবে সেই অনুরোধে কর্ণপাত করেনি। তা উপেক্ষা করেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইইউ-র প্রতিনিধিরা। সম্প্রতি এসসিও সম্মেলনে যোগ দিতে চিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাক্ষাৎ করেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

Post Views: 116

Continue Reading

Previous: সারা দেশে কেন নিষিদ্ধ হবে না শব্দবাজি, প্রশ্ন শীর্ষ আদালতের
Next: উত্তর পাড়ার নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার খুন ! পলাতক ২ অভিযুক্ত আবাসিক

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.