Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পন্থ, রাহুলের জোড়া শতরানে অক্সিজেন ভারতের

পন্থ, রাহুলের জোড়া শতরানে অক্সিজেন ভারতের

Online Desk জুন 24, 2025
FB_IMG_1750700284387.jpg

স্পোর্টস ডেস্ক : যে নজির নেই আর কোনও কিপার-ব্যাটারের। দুই ইনিংসেই সেঞ্চুরি করা অষ্টম ভারতীয় ব্যাটার তিনি, বিদেশের মাটিতে পঞ্চম। কিন্তু ইংল্যান্ডের মাটিতে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার তিনিই। সবচেয়ে বেশি তিনবার এই কীর্তি গড়েছেন সুনীল গাভাসকর। ২ বার রাহুল দ্রাবিড়। পন্থসহ একবার করে এই স্বাদ পেয়েছেন বিজয় হাজারে, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। ইংল্যান্ডের বিপক্ষে পন্থের টেস্ট সেঞ্চুরি হল পাঁচটি। টেস্ট ইতিহাসে একটি নির্দিষ্ট দলের বিপক্ষে এত সেঞ্চুরি করতে পারেননি আর কোনো কিপার-ব্যাটার। প্রথম ইনিংসে তিন অঙ্ক ছুঁয়ে ভারতের উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ডে মহেন্দ্র সিং ধোনিকে (৬) ছাড়িয়ে যান পন্থ। সেই রেকর্ড তিনি আরও সমৃদ্ধ করলেন এবার অষ্টম সেঞ্চুরি করে। কিপার হিসেবে পন্থের চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে কেবল অ্যান্ডি ফ্লাওয়ার (১২) ও অ্যাডাম গিলক্রিস্টের (১৭)। তবে উইকেটকিপার–ব্যাটার হিসেবে এত দিন দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার ছিলেন জিম্বাবোয়ে কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। ২০০১ সালে হারারেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ইনিংসে ১৪২ ও অপরাজিত ১৯৯ রান করেছিলেন। এবার তাঁর পাশে বসলেন পন্থ। শেষপর্যন্ত ১৪০ বলে ১১৮ রানে আউট হন ঋষভ পন্থ। ইনিংসে মারেন ১৫টি চার ও তিনটি ছক্কা।

Post Views: 281

Continue Reading

Previous: ফোরদো পরমাণু কেন্দ্রে ফের হামলা ইজরায়েলের, ট্রাম্প নেতানিয়াহুর টার্গেট কী শুধুই ইরানের পরমাণু কর্মসূচি !
Next: দিলীপ দোশীর প্রয়াণে শোকের ছায়া ক্রিকেটে

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.