Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ফোরদো পরমাণু কেন্দ্রে ফের হামলা ইজরায়েলের, ট্রাম্প নেতানিয়াহুর টার্গেট কী শুধুই ইরানের পরমাণু কর্মসূচি !

ফোরদো পরমাণু কেন্দ্রে ফের হামলা ইজরায়েলের, ট্রাম্প নেতানিয়াহুর টার্গেট কী শুধুই ইরানের পরমাণু কর্মসূচি !

Online Desk জুন 23, 2025
Israel.jpg

ওঙ্কার ডেস্ক: ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাত সময়ের সঙ্গে আরও জটিল ও বিপজ্জনক রূপ নিচ্ছে। সোমবার ফের একবার ইরানের অত্যন্ত সংবেদনশীল ফোরদো পরমাণু কেন্দ্রে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলার পেছনে রয়েছে ইজরায়েল। অথচ রবিবারই একই পরমাণু কেন্দ্রে বাঙ্কার ব্লাস্টার বোমা ব্যবহার করে হামলা চালিয়েছে মার্কিন সেনা, এমন দাবি ঘিরেই ইতিমধ্যেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। দুটি হামলাই এক দিন অন্তর হওয়ায় আশঙ্কা বাড়ছে আন্তর্জাতিক মহলে।
ইরানের ফোরদো পরমাণু কেন্দ্রটি রাজধানী তেহরান থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে কুম শহরের কাছে অবস্থিত। এটি ভূগর্ভস্থ, পাহাড়ের গভীরে নির্মিত এবং ইরান বহু বছর ধরেই এটিকে এমনভাবে নির্মাণ করেছে যাতে বাহ্যিক সামরিক হামলা থেকে কেন্দ্রটি সুরক্ষিত থাকে। দুই বছর আগেও ইজরায়েল এই পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল। ২০২৫ সালেও দুইবার হামলা চালানো হয় এই প্ল্যান্টে। রবিবার খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ফোরদো পরমাণু কেন্দ্রে আক্রমন করে সরাসরি এই সংহাতে প্রবেশ করে।

রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ছিল, তারা “বাঙ্কার-ব্লাস্টার” (Bunker Buster) নামক শক্তিশালী গভীর অনুপ্রবেশকারী বোমা ব্যবহার করেছে, যা ভূগর্ভস্থ কংক্রিট কভার ভেদ করে অভ্যন্তরের লক্ষ্য ধ্বংস করতে সক্ষম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার সকালে ঐ ফোরদো পরমাণু কেন্দ্রে ইজরায়েলি হামলার খবর সামনে এসেছে। যদিও এ বিষয়ে ইজরায়েল সরকার কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে ইরানি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, “ফোরদো কেন্দ্রের পশ্চিমে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং ওই অঞ্চলে রাডার ও কমিউনিকেশন ব্যাহত হয়েছে।” বিশেষজ্ঞদের মতে ফোরদো একটি কৌশলগত লক্ষ্য। একে অক্ষম করে দিলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া বড় ধাক্কা খাবে।

ওয়াশিংটনের পক্ষ থেকে এই হামলার এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, হোয়াইট হাউস সূত্রে বারবার বলা হয়েছে, “আমরা ইরানের পরমাণু সঞ্চয়কে হালকাভাবে নিচ্ছি না”। ইরানের এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিশ্বের জন্য ভয়ের কারন তা একাধিক বার বলে এসেছে আমেরিকা। ট্রাম্প জানিয়েছেন, “প্রয়োজন পড়লে কৌশলগত পদক্ষেপ নেব”। অন্যদিকে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রবিবার একটি বক্তব্যে বলেন, “আমরা আমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের অস্তিত্ব রক্ষার তাগিদে ইরানের পরমাণু স্বপ্ন ধ্বংস করতেই হবে।”

Post Views: 271

Continue Reading

Previous: মোদি যুগে পর্যটনের রূপান্তর ! নতুন ভারতের খোঁজ ?
Next: পন্থ, রাহুলের জোড়া শতরানে অক্সিজেন ভারতের

সম্পর্কিত গল্প

Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026
absguk.png

আমেরিকায় পিৎজা ডেলিভারি দিতে গিয়ে গুলিবিদ্ধ ভারতীয় যুবক; পরিকল্পিত খুন বলে দাবি পরিবারের

Online Desk জুন 7, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.