Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • “সমঝোতা ভাঙল পাকিস্তান” ! যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের

“সমঝোতা ভাঙল পাকিস্তান” ! যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারতের

Online Desk মে 11, 2025
FM.jpg

ওঙ্কার ডেস্ক : যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পর, শনিবার সন্ধ্যায় ভারত বলেছে যে পাকিস্তান সমঝোতা লঙ্ঘন করেছে এবং সশস্ত্র বাহিনী যথাযথভাবে জবাব দিচ্ছে।
মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার বিকেল ৫টা ১৫-তে সমঝোতা হয়। ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি ঘোষণা করতে চলেছে সে কথা প্রথম তাঁর X হ্যান্ডেলে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত তা নিশ্চিত করে সন্ধ্যা ৬টা নাগাদ। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানান হয়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বিরতি শর্ত সাপেক্ষ এবং আগের নিষেধাজ্ঞাগুলো বহাল থাকছে। অর্থাৎ, পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সব নিষেধাজ্ঞা জারি করেছিল সেগুলো বলবৎ থাকছে।

এরপর রাত ১১টার দিকে এক বিবৃতিতে বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, “গত তিন ঘন্টা ধরে, এদিন সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক অভিযান বন্ধের সমঝোতা লঙ্ঘন করা হয়েছে। ভারতীয় সেনা এই লঙ্ঘনের পর্যাপ্ত এবং উপযুক্ত জবাব দিচ্ছে। আমরা এই লঙ্ঘনের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে লক্ষ্য করছি”। কারণ ততক্ষণে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর এবং গুজরাটের কিছু অংশে পাক ড্রোন হামলা নজরে আসে। তবে ভারতীয় সেনা সেই হামলা যথাসময়ে রুখে দেয়।

 

বিদেশ দফতর সূত্রে জানা গেছে, পাকিস্তানের এই সমঝোতা লঙ্ঘনের ঘটনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে গুরুত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান হয়েছে সেনাবাহিনীকে। মিস্রি বলেছেন, “সশস্ত্র বাহিনী পরিস্থিতির উপর কঠোর নজর রাখছে। আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধ বিরতি লঙ্গন চললে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। সেনাবাহিনীকে সেই নির্দেশ দেওয়া হয়েছে।”

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তাঁর x হ্যান্ডেলে রাত ৮.৫৩ মিনিটে পোস্ট করেছেন, “এইমাত্র যুদ্ধবিরতির কী হল ? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেল”। ২০ মিনিটেরও কম সময়ের মধ্যে আরও একটি পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, “এটি কোনও যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মাঝখানে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি খুলে গেছে,”।

Post Views: 259

Continue Reading

Previous: “দীর্ঘ রাত আলোচনার” পর ট্রাম্প “পূর্ণ ও তাৎক্ষণিক” যুদ্ধবিরতি ঘোষণা করছে ভারত-পাকিস্তান
Next: ভারতের নাগরিকত্ব পেলেন পহেলগাঁও কাণ্ডে নিহত বিতান অধিকারীর স্ত্রী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.