Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পহেলগাঁও কাণ্ডের জের, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামল না ভারত

পহেলগাঁও কাণ্ডের জের, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামল না ভারত

Online Desk জুলাই 20, 2025
india-pakde.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। সেই ঘটনার রেশ এসে পড়ল এবার ক্রিকেট মাঠে। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামল না ভারত। ফলে আয়োজকদের তরফে বাতিল করা হয়েছে এই ম্যাচ।

‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে ১৮ জুলাই। রবিবার এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল ভারতের। ভারতীয় দলের অধিনায়ক যুবরাজ সিংহ। কিন্তু এই ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকরা তীব্র আপত্তি জানান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে কী ভাবে খেলতে নামেন ভারতীয় ক্রিকেটাররা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমর্থকরা। আর তার পরেই ম্যাচ থেকে নিজেদের নাম তুলে নেন হরভজন সিংহ, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান ও ইউসুফ পাঠান।

আয়োজকরা জানান, ‘আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল ক্রিকেট সমর্থকদের আনন্দ দেওয়া। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এরকম প্রতিক্রিয়া হবে আমরা বুঝতে পারিনি। ভারতের অনেক ক্রিকেট সমর্থকের ভাবাবেগে আঘাত লাগায় আমরা ক্ষমা প্রার্থী। এই ম্যাচ বাতিল করা হয়েছে।’ অন্য দিকে এজবাস্টন স্টেডিয়ামের তরফে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বলা হয়েছে, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল করা হচ্ছে। স্টেডিয়ামে দয়া করে কেউ আসবেন না। যাঁরা টিকিট কেটেছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর ভারতের তরফে অভিযোগ করা হয়েছিল এই হামলার পিছনে পাকিস্তানের মদত রয়েছে। পরে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনাবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই অভিযানে। তার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

Post Views: 206

Continue Reading

Previous: মদপ্য অবস্থায় গাড়ির চালককে মারধরের অভিযোগ! ফের চর্চায় জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল
Next: সিপিএম কে নিয়ে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যের জেরে বিরোধী শিবিরে ফাটল

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.