Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • মদপ্য অবস্থায় গাড়ির চালককে মারধরের অভিযোগ! ফের চর্চায় জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল

মদপ্য অবস্থায় গাড়ির চালককে মারধরের অভিযোগ! ফের চর্চায় জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল

Online Desk জুলাই 20, 2025
yy.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি ধর্ষণ মামলায় বেশ কয়েকদিন জেলে বন্দি ছিলেন জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল। আদালতের নির্দেশ মেনে ধর্ষিতাকে বিয়ের পর রেহাই পান তিনি। জামিনে মুক্ত হন নোবেল। তবে তার কয়েকদিনের মধ্যেই ফের বিপাকে ‘চিরবিতর্কিত’ গায়ক। এবার মাঝরাতে মদ্যপ অবস্থায় গাড়িচালককে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। শনিবার মাঝরাতে ঢাকার কল্যাণপুর এলাকার ঘটনার খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায় থানায়। জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনও এবিষয়ে মামলা দায়ের হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।
জানা গিয়েছে, শনিবার রাতের দিকে অ্যাপক্যাব ভাড়া করে নোবেল ঢাকার কল্যাণপুর থেকে যাচ্ছিলেন হাবুলের পুকুরপাড় এলাকায়। সঙ্গে ছিলেন স্ত্রী সালসাবিল মাহমুদ। চালকের অভিযোগ, গন্তব্যস্থলে পৌঁছনোর পরও গাড়ি থেকে নামতে চাননি গায়ক। চালক আকবর হোসেন তাঁকে নামতে বললে উলটে চালককে গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে। বাদানুবাদ চলতে থাকে বহুক্ষণ। অভিযোগ, সেসময় মদ্যপ ছিলেন নোবেল, চালকের গায়ে হাত তোলেন। চালক আকবর হোসেনের চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরাই প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে মিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তখন প্রায় মধ্যরাত। ঘটনাস্থল থেকে আক্রান্ত অ্যাপক্যাব চালককে উদ্ধার করে পুলিশ। এরপর নোবেলকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে নোবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত অফিসার সাজ্জাদ রোমান জানান, গায়ক মাইনুল আহসান নোবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও কোনও মামলা দায়ের হয়নি। এই ঘটনায় ফের নোবেলের আচরণ নিয়ে নিন্দা শুরু হয়েছে নানা মহলে। বিভিন্ন সময় নানা বিতর্কে জড়ানোর পরও তিনি কেন সতর্ক হচ্ছেন না, সেই নিয়েও প্রশ্ন উঠছে।

Post Views: 146

Continue Reading

Previous: মার্কিন মুলুক থেকে গম আমদানি করবে ঢাকা
Next: পহেলগাঁও কাণ্ডের জের, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামল না ভারত

সম্পর্কিত গল্প

Hasina.jpg

দেশে ফিরছেন তরুণ প্রজন্মের স্বপ্নের নেত্রী

Online Desk জুলাই 21, 2026
ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.