Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা পাকিস্তানের, দেশ ছাড়ার নির্দেশ

ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা পাকিস্তানের, দেশ ছাড়ার নির্দেশ

Online Desk মে 14, 2025
20250514_090629.jpg

ওঙ্কার ডেস্ক: সংঘর্ষ বিরতির পরেও দুই দেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। আগেই দিল্লিতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনের কর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাঁকে ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার নয়াদিল্লির পথে হাঁটল ইসলামাবাদও। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাঁকে ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ভারতীয় কর্তা তাঁর পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় নেমন কাজকর্মে যুক্ত ছিলেন। তবে ঠিক কী কারণে তাঁকে দেশ ছাড়তে বলা হয়েছে তা স্পষ্ট করেনি ইসলামাবাদ। শাহবাজ শরিফের সরকারের সিদ্ধান্তের কথা ইসলামাবাদে ভারতীয় শীর্ষ কূটনীতিককে তলব করে জনিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দিল্লির পাক হাই কমিশনের এক আধিকারিককে ‘অবাঞ্ছিত’ বলে ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকার। সেই সঙ্গে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। নয়াদিল্লির সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ করল ইসলামাবাদ।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে শুরু করে। পহেলগাঁওয়ে নারকীয় হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নেয়। তার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া। অন্য দিকে ইসলামাবাদের তরফেও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। দুই দেশের মধ্যে সম্পর্কের সেই টানাপোড়েনের মাঝে এবার হাই কমিশনের আধিকারিককে বহিস্কার করল নয়াদিল্লি ও ইসলামাবাদ।

Post Views: 97

Continue Reading

Previous: টি২০ ফৌজি কাপে সেরা বাংলা
Next: আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.