Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইসিসির কাছে পাকিস্তানের নামে অভিযোগ করবে বিসিসিআই

আইসিসির কাছে পাকিস্তানের নামে অভিযোগ করবে বিসিসিআই

Online Desk সেপ্টেম্বর 29, 2025
thumb_62345-1.jpg

স্পোর্টস ডেস্ক :পাকিস্তানকে হারের হ্যাটট্রিকের লজ্জায় ফেলে ভারত প্রমাণ করল এশিয়ায় তাদের ধারে কাছেও কেউ নেই। ভারত-পাকিস্তানের আগের দুই ম্যাচ যতই পানসে আর একতরফা হোক, ফাইনাল হলো ফাইনালের মতই। ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান ১৯ ওভার ১ বলে ১৪৬ রানে অলআউট হয়ে যায়।
জবাবে ২ বল বাকি থাকতে জয়ের রান তোলে ভারত। ফাইনালে জিতল ৫ উইকেটে। ভারত এই নিয়ে নবমবার এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু এই শেষ ওভারেই হারিস রউফের বলে সব শেষ করে দিলেন তিলক বর্মা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ধুয়ে দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচ উইকেটে পাকিস্তানকে হারানোর পরে ভারত অধিনায়ক বলেন, ”খেলা শুরু করার পর এবং যবে থেকে ক্রিকেটা ফলো করছি, এমন অদ্ভুত জিনিস আমি দেখিনি। চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হল না। তাও আবার কষ্ট করে জেতা ট্রফি।”

এবারের এশিয়া কাপে অপরাজিত থেকে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যেই পাকিস্তানকে তিন-তিনবার হারিয়েছে। সূর্য বলছেন, ”আমার কাছে আসল ট্রফি বসে রয়েছে ড্রেসিং রুমে। আমার ১৪-জন সতীর্থ এবং সাপোর্ট স্টাফ। ওদের জন্যই আমরা খেতাব জিততে পেরেছি। তবুও কষ্টার্জিত ট্রফি জেতার পরও ট্রফি পেল না চ্যাম্পিয়ন দল, এমন দৃশ্য আমি আগে দেখিনি।’নকভি চ্যাম্পিয়নের ট্রফি নিয়ে হোটেলে রুমে পালিয়ে যান। আর তাঁর এহেন আচরণে প্রচণ্ড চটেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া। তাঁর এই আচরণকে অখেলোয়াড়োচিত বলে উল্লেখ করেন সইকিয়া। তিনি বলেছেন, ”এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে আমরা অস্বীকার করেছিলাম। কারণ তিনি পাকিস্তানের একজন সিনিয়র মন্ত্রীও। এটাই আমাদের সিদ্ধান্ত ছিল।”

ভারতীয় ক্রিকেটাররা সেই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করেন। সইকিয়ার বিস্ফোরণের কেন্দ্রে নকভি। বোর্ড প্রেসিডেন্ট বলেন, ”মেডেল ও ট্রফি নিয়ে চলে যাওয়ার অধিকার ওকে কে দিয়েছে! অত্যন্ত হতাশাজনক ও অখেলোয়াড়োচিত আচরণ। আশা রাখব ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটারদের ফিরিয়ে দেবে দ্রুত।”

সইকিয়া আরও জানান, নভেম্বর মাসে আইসিসি কনফারেন্স হবে দুবাইয়ে। সেই সম্মেলনে এসিসি চেয়ারম্যানের আচরণের তীব্র প্রতিবাদ জানাবে বিসিসিআই। তার আগে সূর্য তীব্র ক্ষোভ প্রকাশ করে গেলেন

Post Views: 108

Continue Reading

Previous: তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৪১, চলছে দায় ঠেলাঠেলি
Next: ট্রফি না নেওয়ায় ভারতকে কটাক্ষ পাক অধিনায়কের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.