Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বুলেট ট্রেন প্রকল্প ‘পুনরুদ্ধারে’ নতুন উদ্যম, সব ঠিক থাকলে আগামী বছর ১৫ আগস্ট ছুটবে বুলেট ট্রেন

বুলেট ট্রেন প্রকল্প ‘পুনরুদ্ধারে’ নতুন উদ্যম, সব ঠিক থাকলে আগামী বছর ১৫ আগস্ট ছুটবে বুলেট ট্রেন

Online Desk জানুয়ারি 2, 2026
bullet-train.jpg

ওঙ্কার ডেস্কঃ বুলেট ট্রেন প্রকল্প কার্যত ঠাণ্ডা ঘরে চলে গিয়েছিল। আবার নতুন উদ্যমে বুলেট ট্রেন প্রকল্পের কাজ শুরু করল মোদী সরকার। সূত্রের খবর, সব ঠিক থাকলে ২০২৭ সালের ১৫ আগস্টই ট্র্যাকে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। নতুন বছরের শুরুতেই সুসংবাদ শোনালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, “সব ঠিক থাকলে ১৫ আগস্টই ভারতের মাটিতে ছুটবে বুলেট ট্রেন। ২০২৭ সালের স্বাধীনতা দিবসের আগে বুলেট ট্রেনের টিকিট কিনে ফেলুন। দেশে প্রথম বুলেট ট্রেন ছুটবে।” যদিও ডেডলাইন পালন সম্ভব হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
সূত্রের খবর, জাপানি শিনকানসেন প্রযুক্তিতে চালানো হবে এই ট্রেনটি। ট্রেন লাইনটি তৈরি করছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন। ইতিমধ্যেই ৩০০ কিলোমিটার ভায়াডাক্টের কাজ শেষ। জানা গিয়েছে, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি ৫০৮ কিলোমিটার পথ অতিক্রম করবে। থামবে ১২টি স্টেশনে। এর মধ্যে ৯টি স্টেশন গুজরাটে। ৩টি মহারাষ্ট্রে।
উল্লেখ্য, বুলেট ট্রেনের প্রস্তুতি শুরু হয় ২০১৭ সালে। ২০২৩ সালের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে একের পর এক প্রকল্প ডেডলাইন মিস করেছে। জানা গিয়েছে, রূপায়ণে বিলম্বের কারণে প্রকল্পের খরচ ১.৬ লক্ষ কোটি টাকা পার করে যাবে। আপাতত ২০২৭ সালের আগস্ট মাসকে ডেডলাইন ধরে এগোচ্ছে মোদি সরকার। ততদিনে কাজ শেষ হয় কিনা সেটাই দেখার।

Post Views: 205

Continue Reading

Previous: দূষিত জলের কারণেই ইন্দোরে ডায়রিয়া আতঙ্ক, পরীক্ষাগারের রিপোর্টে স্পষ্ট সংক্রমণের উৎস
Next: সুন্দরবনে ‘ভিটে’ ছেড়ে বাইরে ঘুরছে ৩০টি বাঘ! উদ্বেগ পশুপ্রেমীদের

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.