Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য ও দ্বৈত অবদান চুক্তি; নতুন দিশায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক

ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য ও দ্বৈত অবদান চুক্তি; নতুন দিশায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক

Online Desk জুলাই 18, 2025
IMG-20250718-WA0061.jpg

ওঙ্কার ডেস্ক: বহু প্রতীক্ষার পর ভারতের সঙ্গে যুক্তরাজ্যের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি ও দ্বৈত অবদান চুক্তি সই হয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলি সম্পন্ন হয়েছে, যা আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে দুই দেশের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দফায় দফায় বৈঠকের পর আলোচনার সফল পরিণতি ঘটল।
দ্বৈত অবদান চুক্তির ফলে এখন থেকে দুই দেশের মধ্যে কর্মরত ব্যক্তি বা সংস্থাকে আর আলাদাভাবে উভয় দেশে সোশ্যাল সিকিউরিটি ফান্ডে অবদান রাখতে হবে না। ফলে কর্মীদের বেতন থেকে দ্বিগুণ হারে অর্থ কর্তনের প্রথা বন্ধ হবে। এই চুক্তি বাস্তবায়িত হলে দুই দেশের হাজার হাজার পেশাজীবী ও প্রবাসী কর্মী সরাসরি উপকৃত হবেন।
মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য ও সেবার আদান-প্রদান আরও সহজ হবে। কমবে শুল্ক ও আমদানি-রফতানি সংক্রান্ত জটিলতা। এতে ভারতীয় রফতানিকার  ব্রিটেনের বাজারে আরও সহজে প্রবেশ করতে পারবেন। বিশেষত তথ্যপ্রযুক্তি, ঔষধ, বস্ত্রশিল্প ও কৃষিপণ্য খাতে নতুন সম্ভাবনার দিক খুলে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই চুক্তি এখন ভারতের মন্ত্রিসভা ও ব্রিটেনের সংসদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন প্রক্রিয়া শেষ হতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এর আগে ভারত মরিশাস, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া এবং ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে এ ধরনের চুক্তি সই করেছে। এবার লক্ষ্য ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন করা।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের দাবি, এই চুক্তি দুই দেশের অর্থনীতিকে নতুন গতিপথ দেবে। বহুজাতিক বিনিয়োগকারীরা আরও আগ্রহী হবেন, বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগও। ভারত-ব্রিটেন বাণিজ্যিক সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে।

Continue Reading

Previous: ট্রাম্প ও নেটো প্রধানের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ার পাশে ভারত
Next: বাংলায় মোদীর সভার দিনেই দিল্লি তলব, বিজেপি কী বার্তা দিতে চায় দিলীপ ঘোষকে?

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.