Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কৃষ্ণ সাগরে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু, ইউক্রেনের দূতকে তলব নয়াদিল্লির

কৃষ্ণ সাগরে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু, ইউক্রেনের দূতকে তলব নয়াদিল্লির

Online Desk জুলাই 28, 2026
black-sea.jpg

ওঙ্কার ডেস্ক: কৃষ্ণ সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর ঘটনার পর ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুককে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক। সোমবার তাঁকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

গত ১৮ জুলাই ‘এমভি ওমোরফি’ জাহাজে হামলা হয়। তার পর ভারতের বিদেশ মন্ত্রক এই পদক্ষেপ নিল। ওই হামলায় জাহাজের চিফ অফিসার সাগর গুপ্ত প্রাণ হারান। ‘ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ জানিয়েছে নিহত ভারতীয় নাবিক সাগর গুপ্ত। বিদেশ মন্ত্রক এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে সামুদ্রিক পথে নিরাপত্তা, স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এ ধরনের হামলার নীতিবাচক প্রভাবের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ওলেক্সান্ডার পোলিশচুককে জওহরলাল নেহরু ভবন থেকে বেরিয়ে যেতে দেখা গেছে এদিন। সূত্রের খবর, বাণিজ্যিক জাহাজের ওপর হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগের কথা ইউক্রেন সরকারকে জানানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, নিরীহ বেসামরিক নাবিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। এগুলি অবশ্যই পরিহার করা উচিত।

অন্য দিকে, সোমবার ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, কৃষ্ণ সাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনায় ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে শোকবার্তা পাঠিয়েছেন। ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, রবিবার ওডেসা বন্দরে চার জন ভারতীয় নাগরিক-সহ একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। তাদের মধ্যে দুজন নিরাপদে থাকলেও বাকি দুজনের বিষয়ে কোনও খবর পাওয়া যায়নি।

Post Views: 25

Continue Reading

Previous: নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

black-sea.jpg

কৃষ্ণ সাগরে হামলায় ভারতীয় নাবিকের মৃত্যু, ইউক্রেনের দূতকে তলব নয়াদিল্লির

Online Desk জুলাই 28, 2026
tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.