Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভারতের পণ্যে আনুষ্ঠানিক ভাবে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভারতের পণ্যে আনুষ্ঠানিক ভাবে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

Online Desk আগস্ট 1, 2025
modi-trump-1280-1.jpg

ওঙ্কার ডেস্ক: আগেই জানিয়েছিলেন, এ বার আনুষ্ঠানিক ভাবে ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রাতে বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক চাপানোর তালিকা দেন ডোনাল্ড ট্রাম্প। ভারত-সহ ৯৪টি দেশের পণ্যের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। নয়া শুল্ক কার্যকর হবে আগামী ৭ অগস্ট থেকে।

ট্রাম্পের প্রকাশ করা তালিকায় দেখা যায় ভারতের পণ্যে ২৫ শতাংশ, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ ছাড়া ব্রাজিলের ওপর ১০, মালয়েশিয়ার ওপর ১৯, ইন্দোনেশিয়ার ওপর ১৯, ময়ানমারের ওপর ৪০, ফিলিপাইনের ওপর ১৯, শ্রীলঙ্কার ওপর ২০ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবারের তালিকা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করা পণ্যের জন্য সবচেয়ে বেশি শুল্ক দিতে হবে সিরিয়াকে। যার পরিমাণ ৪১ শতাংশ। লাওসের ক্ষেত্রে ৪০ শতাংশ, সুইজারল্যান্ডের ক্ষেত্রে ৩৯ শতাংশ, ইরাকের পণ্যে ৩৫ শতাংশ, সার্বিয়ার ক্ষেত্রে ৩৫ শতাংশ।

উল্লেখ্য, পাকিস্তানের থেকে ভারতের পণ্যে শুল্ক চাপানোর পরিমাণ বেশি। পাকিস্তানের পণ্যে যেখানে ১৯ শতাংশ শুল্ক চাপানো হয়েছে সেখানে ভারতের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক চাপানো হয়েছে। আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাকিস্তানের পণ্যে শুল্ক কমিয়ে কূটনৈতিক বার্তা দিয়েছে ওয়াশিংটন। প্রসঙ্গত, বুধবার নিজের মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন, ‘ভারত আমাদের বন্ধু হলেও… আমরা বছরের পর বছর ধরে তাদের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ। এবং তাদের কাছে সবচেয়ে কঠোর এবং বিরক্তিকর নন মনিটারি বাণিজ্য বাধা রয়েছে।’ কেন নয়াদিল্লির উপর তিনি এই শুল্ক চাপালেন তার ব্যাখ্যাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, ‘ভারত তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ রাশিয়া থেকে কিনেছে এবং চিনের সঙ্গে রাশিয়ার জ্বালানি তেলের বড় ক্রেতা নয়াদিল্লি, এমন এক সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক। সবকিছু স্বাভাবিক নয়! তাই ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে, এবং উপরোক্ত কাজের জন্য জরিমানাও দিতে হবে, যা ১ আগস্ট থেকে শুরু হবে’।

Post Views: 272

Continue Reading

Previous: বঙ্গ জুড়ে আবারও কি বৃষ্টির সম্ভবনা ?
Next: রাশিয়া থেকে তেল কিনছে না ভারত; নেপথ্যে কারন কী ট্রাম্পের শুক্লনীতির জেরে পুতিনের সঙ্গে বানিজ্য সম্পর্কের অবনতি

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.