স্পোর্টস রিপোর্টার : তিন বলে জোড়া উইকেট হর্ষিতের। রিকেলটনের পর কুইন্টন ডি’কককেও শূন্য রানে ফেরালেন হর্ষিত। ৭ রানে ২ উইকেট পড়ে শুরুতেই হোঁচট খেল দক্ষিণ আফ্রিকা।
এদিকে, বিরাট কোহলি ৫২তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে রাঁচিতে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সামনে ৩৫০ রানের কঠিন লক্ষ্য নির্ধারণে সহায়তা করেছেন।

বিরাট কোহলি ১৩৫ রানের দৌলতে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ৩৪৯ রানের বিশাল রান রাখলো। কোহলি এদিন ১১টি বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে শচীন টেন্ডুলকারের একক ফর্ম্যাটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন। রোহিত শর্মা ৫৭ রান করেছেন, অন্যদিকে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক কেএল রাহুল ৬০ রান করেছেন। রোহিত তিনটি ছক্কা হাঁকিয়ে ওয়ানডে ইতিহাসে একজন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন।
