Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি টেস্ট জিতে ক্যারিবিয়ান সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার

দিল্লি টেস্ট জিতে ক্যারিবিয়ান সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার

Online Desk অক্টোবর 14, 2025
FB_IMG_1760420950485.jpg

স্পোর্টস ডেস্ক :দিল্লি ম্যাচের শেষদিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে জয় পেলো ভারত। ওয়েস্ট ইন্ডিজের কাছে জয়ের আশা ক্ষীণই। এমনকি ড্রয়ের আশাও প্রায় নেই। কারণ, ৯০ ওভার ব্যাটিং করার সুযোগ রয়েছে ভারতের সামনে। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হাতে রেখে ভারতের দরকার আর মাত্র ৫৮ রান।
ভারত প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৪৮ রান তুলে অলআউট হয়ে গেলে, ফলো অনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তাতেই দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তোলে ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসে ভারত ১ উইকেট হারিয়ে তুলেছে ৬৩ রান। দিনের শেষে ২৫ রানে অপরাজিত কেএল রাহুল ও ৩০ রানে নটআউট রয়েছেন সাই সুদর্শন। মঙ্গলবার সকালেই ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের সামনে।
প্রথম ম্যাচ আড়াই দিনে শেষ হলেও, সাত ম্যাচ পর আবার ওয়েস্ট ইন্ডিজের খেলা কোনো টেস্ট পাঁচ দিনে গড়াল। ফলো অন করা ওয়েস্ট ইন্ডিজ সোমবার তৃতীয় দিনটা শুরু করেছিল ২ উইকেটে ১৭৩ রান নিয়ে। জন ক্যাম্পবেল ৮৭ ও শাই হোপ ৬৬ রানে শুরু করেন দিন। তৃতীয় উইকেটে ১৭৭ রান যোগ করায় ভাঙে জুটি। ২৫ টেস্টের কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করে ক্যাম্পবেল রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হতেই ভাঙে জুটি। ১৯৯ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১১৫ রান করেছেন ক্যারিবিয়ান ওপেনার ক্যাম্পবেল। শেষবার ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার হিসেবে সেঞ্চুরি করেছিলেন ওয়েভেল হাইন্ডস৷ ২০২২-২৩ সিরিজের তৃতীয় টেস্টে ইডেন গার্ডেন্সে ১০০ রান এসেছিল বাঁ-হাতি ওপেনারের ব্যাটে ৷ এরপর গত ২২ বছরে ভারতের মাটিতে তিন-তিনটি টেস্ট সিরিজ খেললেও, সেঞ্চুরি পাননি কোনও ওপেনার৷ এতদিনে সেই রেকর্ড ছুলেন ক্যাম্পবেল। শুধু তিনি নন, হোপও পেয়েছেন সেঞ্চুরি। টেস্ট কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া হোপ ২১৪ বলে করেছেন ১০৩ রান। আর ৪০ রান যোগ হতেই আরও ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পরে শেষ জুটিতে ৭৯ রান যোগ করেন জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস। সাতে নামা গ্রিভস ৫০ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহ তিনটি করে উইকেট পান। মহম্মদ সিরাজ নেন ২ উইকেট। অন্য দুটি পান জাদেজা ও সুন্দর।
দ্বিতীয় ইনিংসে ভারতের একমাত্র আউট হয়েছেন যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করা যশস্বী, দ্বিতীয় ইনিংসে ফেরেন ৮ রানে। অধিনায়ক শুভমন গিল,সাই সুদর্শনও আ উট হলেও রাহুল আর ধূব জুয়েল ভারতকে জেতান। ম্যাচের সেরা কুলদীপ যাদব আর সিরিজ সেরা রবীন্দ্র জাদেজা।

Post Views: 99

Continue Reading

Previous: কোন্দল কাঁটায় আটকে পদ্মের নতুন রাজ্য কমিটি, ক্ষোভ সামলাতে ভরসা অমিত শাহ?
Next: সৌরভ মন্ত্রেই রঞ্জি অভিযান শুরু আকাশদীপদের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.