Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আধার নাগরিকত্বের প্রমাণ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আধার নাগরিকত্বের প্রমাণ নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 12, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকা সংশোধনের মামলায় নির্বাচন কমিশনের মতকেই সমর্থন করল সুপ্রিম কোর্ট। নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড গ্রহণযোগ্য নয় বলেই জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। মঙ্গলবার এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। প্রসঙ্গত, ভারতের নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করা যায় না। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার আদালতে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে নির্বাচন কমিশনের কেন আপত্তি রয়েছে? নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি আপত্তি কমিশনের?’ তিনি এদিন আরও বলেন, ‘নাগরিকত্ব নির্ধারণ করা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচনের দু’মাস আগে এসআইআর শুরু করে কমিশন ভোটার তালিকা থেকে নির্বাচকের নাম বাদ দিতে পারে না। নাগরিকত্বের কারণে কাউকে বাদ দেওয়ার প্রসঙ্গ এলে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। যদি কমিশনের পরীক্ষায় আপনি নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে ধরে নেওয়া হচ্ছে ২০০৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আপনি ভোটার তালিকা থেকে বাদ।’

উল্লেখ্য, চলতি বছরে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে সে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর করছে নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ, এসআইআর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। যা নিয়ে সংসদেও সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের বাইরেও এসআইআর নিয়ে সুর চড়াচ্ছে তাঁরা। এই আবহে সর্বোচ্চ আদালত জানিয়ে দিল আধার নাগরিকত্ব প্রমাণের জন্য গ্রহণযোগ্য নথি নয়।

Post Views: 280

Continue Reading

Previous: ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোয় ধাক্কা খেয়েছে রুশ অর্থনীতি, দাবি ট্রাম্পের
Next: আধার-ভোটার আইডি কার্ড থাকলেই যে কেউ ভারতীয় নাগরিক হতে পারবেন না, জানাল বম্বে হাইকোর্ট

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.