Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমেদাবাদ বিমান দুর্ঘটনায় “এটা আমাদের সকলের জন্য কঠিন দিন,” বললেন এয়ার ইন্ডিয়ার সিইও

আমেদাবাদ বিমান দুর্ঘটনায় “এটা আমাদের সকলের জন্য কঠিন দিন,” বললেন এয়ার ইন্ডিয়ার সিইও

Online Desk জুন 13, 2025
ceo-air-india.png

ওঙ্কার ডেস্ক: আমদাবাদ বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার কয়েক মিনিট পরেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ বিমান (ফ্লাইট নম্বর AI171) ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। বিমানটি আমদাবাদের বি জি মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। বিমানটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ২ জন পাইলট ছিলেন। বিমানে উপস্থিত সকলেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই বি জি মেডিকেল কলেজের একটি হোস্টেলে আছড়ে পরে। যাত্রীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ ও ১ জন কানাডিয়ান নাগরিক। বিমানে ১১ জন শিশু ছিল বলেও জানা গেছে। হোস্টেলের ছাত্রদেরও হতাহতের কথা সামনে আসছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্যাম্পবেল উইলসন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “এটা আমাদের সকলের জন্য খুবই কঠিন সময়। আমরা নিহতদের পরিবার ও প্রিয়জনদের পাশে আছি।” এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একটি ‘কেয়ার টিম’ আমদাবাদে গিয়ে দুর্ঘটনাস্থলে থাকা দলের সঙ্গে কাজ করছে। এয়ার ইন্ডিয়া একটি হেল্পলাইন নম্বর চালু করেছে।
কেন দুর্ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিত নয়। উইলসন বলেন, “অনেক প্রশ্ন আছে, কিন্তু এখনই সব উত্তর দেওয়া সম্ভব নয়। আমরা তদন্তে পুরো সহযোগিতা করছি।”এই দুর্ঘটনাকে ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি এমন টাই মনে করা হচ্ছে।

Post Views: 225

Continue Reading

Previous: বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে প্রধানমন্ত্রী, কথা বললেন বেঁচে থাকা একমাত্র যাত্রীর সঙ্গে
Next: ‘কাউকে বাঁচানোর সুযোগ ছিল না’, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বললেন অমিত শাহ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.