Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কাউকে বাঁচানোর সুযোগ ছিল না’, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বললেন অমিত শাহ

‘কাউকে বাঁচানোর সুযোগ ছিল না’, দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বললেন অমিত শাহ

Online Desk জুন 13, 2025
20250613_115336.jpg

ওঙ্কার ডেস্ক: এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার পর শোকপ্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার শোকপ্রকাশ করার পর ঘটনাস্থল পরিদর্শন করেন শাহ। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি।

বৃহস্পতিবার আহমেদাবাদে দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নাইডু এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিমানটিতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল। ভেঙে পড়ার পর দাউদাউ করে জ্বলে ওঠে সেটি। ফলে কোনও যাত্রীকে বাঁচানোর সুযোগ ছিল না। তাঁর কথায়, ‘বিমানে প্রায় ১.২৫ লক্ষ লিটার জ্বালানি ছিল। তাপমাত্রা ছিল ভয়াবহ রকমের বেশি। ফলে কাউকে বাঁচানোর কোনও সুযোগই ছিল না।’

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আরও জানান, দুর্ঘটনার পর নিহতদের চিহ্নিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষার জন্য নিহতদের আত্মীয়দের নমুনা সংগ্রহ করা হচ্ছে। মনে করা হচ্ছে ১,০০০-এর বেশি পরীক্ষা হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য ফরেন্সিক ল্যাব একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি ওড়া শুরু করার কিছুক্ষণের মধ্যে সেটি ভেঙে পড়ে বিমানবন্দরের বাইরে। বিমানে ২৪২ জন ছিলেন। দুর্ঘটনার ফলে ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত রয়েছেন কেবল এক জন। এই ঘটনায় আগেই দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি আহমেদাবাদে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করেন। হাসপাতালে গিয়ে একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে কথা বলেন মোদী।

Post Views: 234

Continue Reading

Previous: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় “এটা আমাদের সকলের জন্য কঠিন দিন,” বললেন এয়ার ইন্ডিয়ার সিইও
Next: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ অমিত শাহের, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখলেন

সম্পর্কিত গল্প

1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026
1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026

You may have missed

1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026
1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.