Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এয়ার ইন্ডিয়ার বিমানে দেড় কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, মুম্বইয়ে গ্রেফতার কেবিন ক্রু

এয়ার ইন্ডিয়ার বিমানে দেড় কোটি টাকার সোনা পাচারের চেষ্টা, মুম্বইয়ে গ্রেফতার কেবিন ক্রু

Online Desk জুন 15, 2025
gold-biskut.png

ওঙ্কার ডেস্ক: নিউইয়র্ক থেকে মুম্বই আসা এয়ার ইন্ডিয়ার বিমানে দেড় কোটি টাকার সোনা পাচারের চেষ্টা! গোপন তথ্যের ভিত্তিতে ভারতের রাজস্ব গোয়েন্দা দফতর (DRI) এয়ার ইন্ডিয়ার এআই-১১৬ ফ্লাইটের কেবিন ক্রু সদস্যকে গ্রেফতার করেছে। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ১,৩৭৩ গ্রাম সোনার বিস্কুট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১.৫ কোটি টাকা।
সূত্রের খবর, ডিআরআই আগে থেকেই গোপন সূত্রে খবর পেয়ে সন্দেহভাজন কর্মীটির উপর নজর রাখছিল। বিমান মুম্বইয়ে নামার পর কাস্টমস আধিকারিকেরা তাঁকে আলাদা করে জেরা করেন। জেরায় প্রথমে স্বীকার না করলেও, পরে দেহতল্লাশিতে বেরিয়ে আসে সোনার বিস্কুট। যেগুলি অত্যন্ত দক্ষ কৌশলে লুকানো ছিল যাতে বিমানবন্দর অফিসিয়ালের নজরে না আসে।
তদন্তকারীদের দাবি, সোনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই পাচার করে আনা হয়েছিল। আগে থেকেই নির্দিষ্ট তথ্য না থাকলে ধরা প্রায় অসম্ভব ছিল বলেও জানিয়েছেন তাঁরা। ঐ কেবিন ক্রু কোনও বৃহত্তর আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে জড়িত কিনা সে নিয়েও তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট এবং সোনা পাচার সংক্রান্ত ধারায় মামলা দায়ের হয়েছে।
এয়ার ইন্ডিয়ার বিমানে সোনা পাচার কোনো নতুন ঘটনা নয়। গত বছর মধ্যপ্রাচ্য থেকে সোনা পাচারের মামলায় গ্রেফতার হয়েছিলেন সুরভি খাতুন। ওমান থেকে সোনা তাঁর গোপনাঙ্গে লুকিয়ে নিয়ে এসেছিলেন কেরালার কান্নুর এয়ারপোর্টে। ২০২৩ সালের মার্চ মাসে কোচি এয়ারপোর্ট থেকে সাফি নামে এক কেবিন ক্রু-র জামার ভিতর থেকে ১৪৮৭ গ্রাম সোনা উদ্ধার করে কাস্টম অফিসাররা। এয়ার ইন্ডিয়ার তরফে এখনও কোনও মন্তব্য আসেনি এ বিষয়ে। তবে সূত্রের খবর, সংস্থার তরফেও অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত কর্মীকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে।

Post Views: 228

Continue Reading

Previous: কুলতলীতে ছাগলের লোভে খাঁচা বন্দী রয়েল বেঙ্গল টাইগার
Next: খেজুরীর বাড়পুঁটিমারী সমবায় ভোটে তৃণমূলকে ১১ গোল বিজেপির

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.