Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অপারেশন সিঁদুর নিয়ে বার্তা দিতে দেশে দেশে ঘুরবেন ৫৯ জনের সাত প্রতিনিধিদল, রয়েছেন বাংলার দু’জন

অপারেশন সিঁদুর নিয়ে বার্তা দিতে দেশে দেশে ঘুরবেন ৫৯ জনের সাত প্রতিনিধিদল, রয়েছেন বাংলার দু’জন

Online Desk মে 18, 2025
operation-sindoor.jpg

ওঙ্কার ডেস্ক : অপারেশন সিঁদুর অভিযান এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বার্তা বিশ্বের দেশে দেশে পৌঁছে দিতে আগেই কেন্দ্রের তরফে সাত প্রতিনিধিদলের নেতাদের নাম ঘোষণা করা হয়েছিল। এবার প্রতিটা প্রতিনিধিদলে কারা কারা থাকবেন এবং কোন দেশে যাবেন সে বিষয়ে বিস্তারিত নামের তালিকা প্রকাশ করল মোদী সরকার। সেই তালিকায় যেমন রয়েছেন আইমিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি, তেমনই রয়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই তালিকায় জায়গা পেয়েছেন বাংলার দুই সাংসদ। একজন তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান এবং অন্যজন বিজেপির শমীক ভট্টাচার্য।

সবিস্তারে সাত প্রতিনিধিদলের তালিকা:
প্রথম দলের নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ বৈজয়ন্ত পাণ্ডা। এছাড়া দলে থাকবেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, রেখা শর্মা, নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাঙ্গনোন কোন্যাক, মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি, সাতনম সিং সাধু, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবি আজাদ এবং কূটনীতিক হর্ষবর্ধন শ্রীংলা। এই দলটি যাবে সৌদি আরব, কুয়েত, বাহরিন এবং আলজেরিয়ায়।

দ্বিতীয় দলটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এ ছাড়া এই দলে আছেন বিজেপির দগ্গুবতী পুরন্দেশ্বরী, শিবসেনার (উদ্ধব ঠাকরে) প্রিয়ঙ্কা চতুর্বেদী, গুলাম আলি খাটানা, কংগ্রেসের অমর সিংহ, বিজেপির শমীক ভট্টাচার্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমজে আকবর এবং কূটনীতিক পঙ্কজ সরন। এই দলটি যাবে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নে।

তৃতীয় দলটির নেতৃত্বে রয়েছেন জেডিইউ এর সঞ্জয়কুমার ঝা। এই দলটি যাবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুরে। এই দলে রয়েছেন বিজেপির অপরাজিতা সারঙ্গি, তৃণমূলের ইউসুফ পাঠান, বিজেপি সাংসদ ব্রিজ লাল, সিপিএম সাংসদ জন ব্রিট্টাস, বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া, হেমাঙ্গ জোশি, কংগ্রেসের সলমন খুরশিদ এবং কূটনীতিক মোহন কুমার।

চতুর্থ দলের নেতৃত্বে থাকবেন একনাথ শিন্ডের পুত্র শ্রীকান্ত শিন্ডে। এই দলটি যাবে সংযুক্ত আরব আমিরশাহি, কঙ্গো, লিবারিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। এই দলে আছেন বিজেপির বাঁসুরি স্বরাজ, আইইউএমএল সাংসদ মহম্মদ বশির, বিজেপির অতুল গর্গ, মননকুমার মিশ্র, বিজেডি সাংসদ সস্মিত পাত্র, প্রাক্তন বিজেপি সাংসদ এসএস অহলুওয়ালিয়া এবং কূটনীতিক সুজন চিনয়।

পঞ্চম দলের নেতা কংগ্রেসের শশী থারুর। এই দল যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, গুয়ানা, ব্রাজিল এবং কলম্বিয়ায়। এই দলে আছেন এলজেপি সাংসদ শাম্ভবী, জেএমএম সাংসদ সরফরাজ আহমেদ, টিডিপি সাংসদ জিএম হরিশ বালযোগী, বিজেপি সাংসদ শশাঙ্ক মানি ত্রিপাঠী, ভুবনেশ্বর কলিতা, তেজস্বী সূর্য, শিবসেনার মিলিন্দ মুরলী দেওরা এবং কূটনীতিক তরণজিৎ সিংহ সান্ধু।

ষষ্ঠ দলের নেতৃত্বে থাকবেন কানিমোঝি করুণানিধি। এই দলটি যাবে স্পেন, গ্রিস, সলভেনিয়া, লাটভিয়া এবং রাশিয়ায়। এই দলে থাকবেন সমাজবাদী পার্টির রাজীব রাই, ন্যাশনাল কনফারেন্সের সাংসদ মিলন আলতাফ আহমেদ, বিজেপির ব্রিজেশ চৌটা, আরজেডির প্রেমচাঁদ গুপ্তা, আপের অশোককুমার মিত্তল এবং কূটনীতিক মনজীব এস পুরী ও জাভেদ আশরাফ।

সপ্তম প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির সুপ্রিয়া সুলে। এই দলটি যাবে মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায়। এই দলে আছেন বিজেপির রাজীব প্রতাপ রুডি, অনুরাগ সিং ঠাকুর, আপ সাংসদ বিক্রমজিৎ সিংহ সাহনি, কংগ্রেসের মণীশ তিওয়ারি, টিডিপির লভু শ্রীকৃষ্ণ দেবরয়ালু, কংগ্রেসের আনন্দ শর্মা, বিজেপির ভি মুরলীধরণ এবং কূটনীতিক সইদ আকবরউদ্দিন।

৫৯ জনের মধ্যে রাজনীতিবিদ রয়েছেন ৫১ জন এবং ৮ জন কূতনীতিবিদ। ৫১ জনের মধ্যে ৩১ জন ক্ষমতাসীন এনডিএ-র সদস্য, এবং ২০ জন নন এনডিএ-ভুক্ত দলের প্রতিনিধি।

Post Views: 227

Continue Reading

Previous: ‘স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে গিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত’: শাহ
Next: হায়দরাবাদে চারমিনারের কাছে গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ১৭ জনের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.