Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে গিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত’: শাহ

‘স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে গিয়ে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত’: শাহ

Online Desk মে 18, 2025
amit-shah-1280.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ভারতের সেনা বাহিনী। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারত। শনিবার অপারেশন সিঁদুররের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের গান্ধীনগরে ৭০৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শাহের কথায় উঠে আসে পাকিস্তানের জঙ্গিঘাঁটি ধ্বংস করার বিষয়টি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন তাঁর ভাষনে বলেন, ‘স্বাধীনতার পর প্রথমবারের মতো ভারত পাকিস্তানের ১০০ কিলোমিটার ভেতরে গিয়ে পাকিস্তানি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে।’ এখানেই না থেমে তিনি বলেন, ‘যারা পারমাণবিক অস্ত্রের নামে আমাদের ভয় দেখাত, আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে। তিনি বলেন, আজ সমগ্র বিশ্ব আমাদের বাহিনীর নির্ভুলতা, তাদের সংযম এবং প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তির প্রশংসা করছে।’ সমগ্র দেশ ভারতের তিন সশস্ত্র বাহিনীর সৈন্যদের অভিবাদন জানাচ্ছে বলে মন্তব্য করেন তিন। শাহ এদিন আরও বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর বীরত্ব সমগ্র জাতিকে গর্বিত করেছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, যতদিন বিশ্বে সামরিক অভিযান নিয়ে আলোচনা হবে, ততদিন অপারেশন সিঁদুর নিয়েও আলোচনা হবে। শাহ বলেন, আমাদের মা ও বোনদের সম্মানে প্রধানমন্ত্রী নিজেই ‘অপারেশন সিঁদুর’ নামকরণ করেছেন। তিনি বলেন, সিঁদুরের প্রতি শ্রদ্ধা একটি ভারতীয় ঐতিহ্য এবং এর বার্তা সমগ্র বিশ্বকে অপারেশন সিঁদুর নামকরণ করে পৌঁছে দেওয়া হয়েছে। পহেলগাঁও কাণ্ডের জবাব দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী মোদী বিহারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেছেন বলে মন্তব্য করেন শাহ।

Post Views: 258

Continue Reading

Previous: স্থলবন্দর দিয়ে পোশাক-সহ একাধিক পণ্য বাংলাদেশ থেকে আমদানি নিষিদ্ধ করল ভারত
Next: অপারেশন সিঁদুর নিয়ে বার্তা দিতে দেশে দেশে ঘুরবেন ৫৯ জনের সাত প্রতিনিধিদল, রয়েছেন বাংলার দু’জন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.