Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন ৫০ হাজারেরও বেশি সেনা

অমরনাথ যাত্রার নিরাপত্তায় মোতায়েন ৫০ হাজারেরও বেশি সেনা

Online Desk জুন 5, 2025
20250605_121703.jpg

ওঙ্কার ডেস্ক: আর এক মাস পরে শুরু হবে অমরনাথ যাত্রা। বিশেষ এই পুণ্য যাত্রায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। প্রায় ৫০ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে অমরনাথ যাত্রা উপলক্ষে।

কাশ্মীরে আগামী ৩ জুলাই থেকে অমরনাথ যাত্রা শুরু হবে। চলবে ৯ অগস্ট পর্যন্ত। পুণ্যার্থীদের প্রথম বাসটি ছাড়বে ৩ জুলাই শ্রীনগর থেকে। পুণ্যার্থীদের নিরাপত্তার প্রতিটি দিক বিবেচনা করে যাত্রার প্রস্তুতি পুরোদমে শুরু করা হয়েছে। যাত্রী নিবাস থেকে শুরু করে পুরো রুটে নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তা বাহিনীকে অমরনাথ যাত্রা চলাকালীন উচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। শীর্ষ প্রশাসনিক, পুলিশ এবং আধাসামরিক কর্মকর্তারা ইতিমধ্যেই যাত্রী নিবাস পরিদর্শন করেছেন। নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। রুট, বেস ক্যাম্প এবং সংবেদনশীল এলাকায় ৫০,০০০ এরও বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে। নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন এবং হেলিকপ্টারও। এ ছাড়া পুণ্যার্থীদের জন্য বডি স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা এবং সারাক্ষণ নজরদারি-সহ ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা থাকবে। পাশাপাশি নথিভুক্ত পুণ্যার্থীদের ‘রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন’ ট্যাগ দেওয়া হবে, যাতে তাঁদের গতিবিধি জানা যায়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরস্ত্র মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনার পর অমরনাথ যাত্রা নিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার। জঙ্গিরা যাতে এই যাত্রাকে টার্গেট করতে না পারে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Post Views: 153

Continue Reading

Previous: ধারণ ক্ষমতা ৩৩ হাজার, ঢোকার চেষ্টা ২ লক্ষ মানুষের, তার জেরেই বেঙ্গালুরুতে নেমে আসে বিপর্যয়
Next: ১০ই জুনের পরেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.