Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আরসিবির বিজয় উৎসবে লাগামহীন জনতা, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

আরসিবির বিজয় উৎসবে লাগামহীন জনতা, চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

Online Desk জুন 4, 2025
STp.jpg

ওঙ্কার ডেস্ক : আরসিবির বিজয় উৎসবে চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট হয়ে মৃত ১১ জনের, আহত অন্তত ২৫। তবু থামল না আইপিএল-এর বিজয় উৎসব! বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে যখন আর্তনাদ, তখন ভিতরে আইপিএল ট্রফি নিয়ে উল্লাস বিরাট কোহলিদের। আইপিএল জেতার পর কোহেলি বলেছিলেন, আজ রাতে বাচ্চাদের মতো ঘুমাবো। তাঁদেরই বিজয় উৎসব চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিল ১১ জনকে। মর্মান্তিক এই দুর্ঘটনার পরও স্টেডিয়ামের ভিতরে বেহালার সুর বাইরে হয়ে উঠল স্বজন বিয়োগের আর্তনাদ।

কর্ণাটক ক্রিকেট অ্যাসসিয়েশন আয়োজিত এদিন আরসিবি টিমের সংবর্ধনা অনুষ্ঠানে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে জড়ো হয় বিপুল জনতা। তাদের সামলাতে গিয়ে পুলিশ যেই লাঠিচার্জ শুরু করে ওমনি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুটো জায়গায় পদপিষ্ঠ হয়ে কমপক্ষে ১১ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘ ১৮ বছর পর আরসিবি-র আইপিএল জয়ের পর বেঙ্গালুরুতে বিশৃঙ্খল বিজয়োৎসব ঘিরে সৃষ্টি হয় এই মর্মান্তিক পরিস্থিতি। আরসিবি টিম বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার সময়, বিধান সৌধ প্রাঙ্গণে বিপুল মানুষের ধস্তাধস্তিতে মৃত্যু হয় ২ জনের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত ও অচেতন ব্যক্তিদের কাছেপিঠে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

 

এই মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তিনি বলেছেন, ভিড় “অনিয়ন্ত্রণহীন ছিল। আমরা ৫,০০০ এরও বেশি কর্মীর ব্যবস্থা করেছি। এটি একটি তরুণ প্রাণবন্ত জনতা, আমরা তাদের উপর লাঠি ব্যবহার করতে পারি না। আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। পরে হাসপাতালেও যাব। রোগীদের যত্ন নেওয়া ডাক্তারদের বিরক্ত করতে চাই না। সঠিক সংখ্যা এখন বলা যাচ্ছে না। আমরা জনগণকে শান্ত থাকার জন্য আবেদন করছি”।

স্টেডিয়ামের কাছের কিছু বেঙ্গালুরু মেট্রো স্টেশনের দৃশ্যেও দেখা গেছে যে ট্রেন থেকে নেমে সিঁড়ি বেয়ে ওঠার জন্য বিশাল জনতা ভিড় করছে। কাছের বাউরিং হাসপাতাল ও বৈদেহী হাসপাতালে আহতদের নিয়ে তখন যুদ্ধকালীন পরিস্থি। উৎসব এক ঝলক দেখার জন্য লোকজনকে গাছে উঠতে দেখা গেছে। ডালে বসে থাকতে দেখা গেছে। নিরাপত্তার কারণে বিধান সৌধ থেকে স্টেডিয়াম পর্যন্ত যে বিজয় মিছিলের পরিকল্পনা ছিল তা বাতিল করে দেয়। পুলিশ জানিয়েছে, তারা মঙ্গলবার রাত থেকে উৎসাহী জনতাকে সামলে চলেছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সারা রাত ধরে প্রস্তুতি নিয়েছিল পুলিশ, কিন্তু তার সবই জলে গেল।

Post Views: 219

Continue Reading

Previous: বাবুল সুপ্রিয়র দত্তক গ্রামের দুরাবস্থা, তৃণমূলে গিয়ে দত্তক গ্রামকে ভুলে গেছেন বাবুল সুপ্রিয়
Next: ১২ দেশের নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.