Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আইআইটি-দিল্লির পিএইচডি পড়ুয়ার রহস্যমৃত্যু

আইআইটি-দিল্লির পিএইচডি পড়ুয়ার রহস্যমৃত্যু

Online Desk জুন 5, 2025
20250401_111439.jpg

ওঙ্কার ডেস্ক: আইআইটি-দিল্লির এক গবেষকের রহস্যমৃত্যু। দ্বিতীয় বর্ষের ওই পিএইচডি পড়ুয়াকে ক্যাম্পাসে তার হোস্টেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

ওই গবেষকের মৃত্যুতে শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে আইআইটি দিল্লি। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই শোকের মুহূর্তে, শিক্ষা প্রতিষ্ঠান শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে এবং তাদেরকে সকল সহায়তা প্রদান করছে।’ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার কিষাণগড় থানায় একটি কল আসে যে একজন ছাত্র হোস্টেলের ঘরের দরজা খুলছে না। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছানোর পর দেখা যায় দরজাটি ভেতর থেকে বন্ধ। এর পর ডাকা হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজাটি খুলে ভিতরে ঢোকে। ভিতরে ঢুকে দেখা যায় অচৈতন্য অবস্থায় ওই গবেষকের দেহ বিছানায় পড়ে রয়েছে। আইআইটি দিল্লির চিকিৎসকরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে মৃত গবেষক, বায়োমেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতেও অন্যান্য দিনের মতো খাবার খেয়ে তার ঘরে ফিরে যায় ওই গবেষক। মঙ্গলবার, তার দেখা মেলেনি। এমনকি কোনও সহপাঠী তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। যার ফলে সন্দেহ তৈরি হয়। অবশেষে, বিষয়টি পুলিশকে জানানো হয়। নিহত ওই গবেষকের দেহে কোনও বাহ্যিক আঘাত পাওয়া যায়নি। ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 161

Continue Reading

Previous: ১২ দেশের নাগরিককে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প
Next: বার বার লোডশেডিং হচ্ছে এলাকায়, ক্ষোভে বিদ্যুৎ অফিস ভাংচুর, গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.