Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু ২৮ জনের, ধর্মীয় পরিচয় দেখে খুন

কাশ্মীরে জঙ্গি হানায় মৃত্যু ২৮ জনের, ধর্মীয় পরিচয় দেখে খুন

Online Desk এপ্রিল 23, 2025
20250423_093653.jpg

ওঙ্কার ডেস্ক: নারকীয় হত্যাকাণ্ড কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায়। জঙ্গিরা ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে খুন করল পর্যটকদের। জঙ্গিদের গুলিতে খুন হয়েছেন অন্তত ২৮ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁও এর বৈসরন উপত্যকায় একটি রিসর্টে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ২৮ জনের মৃত্যু হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ১২ জনের বেশি। হতাহতদের মধ্যে বেশিরভাগ পর্যটক বলে জানা গিয়েছে। এই হামলায় ৪০ রাউন্ডের বেশি গুলি চলেছে। অন্যদিকে এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ। ২০১৯ সালে এই জঙ্গি গোষ্ঠীর উত্থান৷ ঘটে।

কাশ্মীরে পর্যটকদের উপর নৃশংস হামলার নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা মর্মান্তিক এবং বেদনাদায়ক। এটি কাপুরুষোচিত, অমানবিক এবং অত্যন্ত নিন্দনীয় কাজ। নিরীহ নাগরিক তথা পর্যটকদের উপর এই আক্রমণ ভয়াবহ এবং ক্ষমার অযোগ্য। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এই ঘটনার নিন্দা করেছেন জম্মুকাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘যারা এই হামলা চালিয়েছে, তারা পশু, অমানবিক। নিন্দার কোনও ভাষাই যথেষ্ট নয়। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।’

Post Views: 248

Continue Reading

Previous: কাশ্মীরে জঙ্গিহামলা, উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ফোন পেয়ে ঘটনাস্থলে গেলেন অমিত শাহ্
Next: সৌদি সফর কাটছাঁট করে দেশে ফিরলেন মোদী, দিল্লিতে নেমে জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.