Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আহমেদাবাদে রথযাত্রায় বিশৃঙ্খলা, হাতির হানায় জখম এক

আহমেদাবাদে রথযাত্রায় বিশৃঙ্খলা, হাতির হানায় জখম এক

Online Desk জুন 27, 2025
elephant.jpg

ওঙ্কার ডেস্ক: রথযাত্রার শোভাযত্রায় বিশৃঙ্খলার জেরে হাতির হানায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। শুক্রবার গুজরাটের আহমেদাবাদে এই ঘটনা ঘটেছে। এদিন শোভাযাত্রা চলাকালীন অতিরিক্ত হই হুল্লোড়ে উত্তেজিত হয়ে পড়ে একটি পুরুষ হাতি। এর পর ব্যারিকেড ভেঙে একটি সরু গলিতে ছুটে যায়। যার ফলে অঘটন ঘটে।

আহমেদাবাদের কাঁকারিয়া চিড়িয়াখানার সুপারিনটেনডেন্ট আরকে সাহু এ বিষয়ে বলেন, অন্য দুটি হাতির মাহুতরা প্রাণীটিকে নিয়ন্ত্রণ করে, এর পর শোভাযাত্রাটি নির্ধারিত পথে সুষ্ঠুভাবে এগিয়ে যায়। ডেপুটি কমিশনার অফ পুলিশ (কন্ট্রোল রুম) কোমল ব্যাস বলেন, খাদিয়া এলাকার একটি সরু গলিতে একটি হাতি উত্তেজিত হয়ে প্রবেশ করার পর একজন পথচারী আহত হন। আহত ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শোভাযাত্রাটি নির্ধারিত সময় অনুযায়ী এগিয়ে চলেছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে আহমেদাবাদে ভগবান জগন্নাথের ১৪৮তম রথযাত্রা শুরু হয়। ৪০০ বছরের পুরনো জগন্নাথ মন্দির থেকে শুরু হওয়া এই বিশাল শোভাযাত্রায় হাজার হাজার ভক্ত যোগ দেন। ১৬ কিমি যাত্রা করা এই শোভাযাত্রায় সাধারণত ১৭টি হাতি, ১০০টি ট্রাক এবং ৩০টি আখড়া থাকে। এই হাতিগুলির মধ্যে কেবল একটি পুরুষ হাতি ছিল বলে জানান আরকে সাহু। তিনি আরও বলেন, মিছিলটি খাদিয়া গেটে পৌঁছানোর পর, হঠাৎ জোরে বাজনা এবং বাঁশির শব্দ শোনা যায়। এর ফলে পুরুষ হাতিটি বেপরোয়া হয়ে ওঠে। প্রাণীটি দৌড়াতে শুরু করে। হাতিটিকে ব্যারিকেড ভেঙে ভিড়ের মধ্যে দৌড়ে যেতে দেখা যায় এবং তারপর একটি সরু গলিতে প্রবেশ করে প্রাণীটি।

Post Views: 160

Continue Reading

Previous: ঘাটালে জলের তলায় ২০০ টি প্রাথমিক বিদ্যালয়, ICDS সেন্টার বন্ধ লেখা পড়া!
Next: শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.