Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুর্শিদাবাদের অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

মুর্শিদাবাদের অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

Online Desk এপ্রিল 12, 2025
HC-Murshidabad.jpg

নিজস্ব সংবাদদাতা : অশান্ত মুর্শিদাবাদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওয়াকফ সংশোধনী আইনের) প্রতিবাদে দিন কয়েক ধরে অগ্নিগর্ভ হয়ে উঠছে মুর্শিদাবাদের কিছুর এলাকা। শনিবার এই অশান্তির ঘটনা রুখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন এই মামলায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশ্যাল বেঞ্চ জানিয়েছে, “মুর্শিদাবাদে সম্প্রীতি ফেরানোই এখন একমাত্র লক্ষ্য। এহেন পরিস্থিতিতে আদালত চোখ বন্ধ করে রাখতে পারে না।”

রাজ্য এবং শুভেন্দু অধিকারীর আইনজীবীদের সওয়াল-জবাবের পর বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ জানিয়ে দেয়, মুর্শিদাবাদে শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে কাজ করবে।
শুভেন্দু অধিকারীর আইনজীবী এদিন আদালতে বলেন, “মুর্শিদাবাদ রাজ্যের সীমান্তবর্তী এলাকা। খুবই স্পর্শকাতর। কোনও ভয়াবহ ঘটনায় বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রের দায়িত্ব সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যেতেই পারে। ফরাক্কায় ধূলিয়ান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে বোমাবাজির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। তা সামাল দিতে ব্যর্থ হয়েছে পুলিশ।”

রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা সওয়াল করেন, “৬ কোম্পানি বিএসএফ, ১০০০ পুলিশ, এডিজি, ডিআইজিরা রয়েছেন। ১৩১ গ্ৰেফতার। পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রথম আবেদনকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দ্বিতীয় জন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তাই এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি। আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি পুলিশের দায়িত্ব। যাদবপুরে পুলিশকে পেটানো হয়েছে। ডিজিপি ঘটনাস্থলে যাচ্ছেন। কেন্দ্রীয় বাহিনী নামানো হলে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু এখানে মামলা করা হয়েছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে।”

দু’পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের পর্যবেক্ষণ, “আদালত এমন অশান্তির ঘটনায় চোখ বন্ধ করে রাখতে পারে না। তার কারণ অপরাধীদের শনাক্ত করে পদক্ষেপ করতে হবে। মুর্শিদাবাদে শান্তি, সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল বিচার্য বিষয়।”

ভিডিও দেখুন-

Post Views: 78

Continue Reading

Previous: ভুয়ো সাংবাদিক সেজে টাকা হাতানো ! ধরা পড়ে গনধোলাই গাইঘাটায়
Next: মধ্যপ্রদেশে মন্দিরের গেট না খোলায় পুরোহিতকে বেধড়ক মার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.