Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৭০ বাংলাদেশিকে নিয়ে ওড়িশায় খাদে বাস, নিহত ১, জখম ১৫

৭০ বাংলাদেশিকে নিয়ে ওড়িশায় খাদে বাস, নিহত ১, জখম ১৫

Online Desk এপ্রিল 6, 2025
bus-dd.jpg

ওঙ্কার ডেস্ক: ৭০ জন বাংলাদেশি পর্যটককে নিয়ে খাদে পড়ে গেল বাস। রবিবার ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরের কাছে উত্তরা স্কোয়ারে। এই দুর্ঘটনার ফলে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বাংলাদেশি পর্যটকের নাম নুনিবালা নাথ। ইতিমধ্যে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের এক আধিকারিক জানান, এদিন ৭০ জন বাংলাদেশি পর্যটক নিয়ে পুরীর দিকে যাচ্ছিল বাসটি। সেই যাত্রাপথে রবিবার ভোরে উত্তরা স্কোয়ারে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে পৌঁছয় পুলিশও।

আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভুবনেশ্বরের এইমস-এ স্থানান্তর করা হয়। অন্যদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন চালক। তাঁর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। সেই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য যাত্রীদের পুরীতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানায় পুলিশ। তবে ঘুরতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Post Views: 99

Continue Reading

Previous: কবে অবসর ধোনির ! কী বললেন চেন্নাই কোচ ?
Next: সোম থেকে বৃহস্পতি টানা বৃষ্টিতে ভিজতে চলেছে গোটা বঙ্গ, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.