Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওড়িশায় নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার দেহ

ওড়িশায় নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk আগস্ট 10, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: ওড়িশায় ভুবনেশ্বরে এক হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হল নার্সের মৃতদেহ। শনিবার সকালে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হল ওই নার্সের তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে ওই নার্সের দেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। বিষয়টি তড়িঘড়ি জানানো হয় পুলিশকে। দেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে তারা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে দেহ উদ্ধারের সময় ওই নার্সের হাতে ইঞ্জেকশন ফোটানো ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ইঞ্জেকশনের মাধ্যমে কোনও বিষাক্ত রাসায়নিক তাঁর শরীরে প্রয়োগ করা হয়েছে, যার ফলে তাঁর মৃত্যু হয়েছে। সেটি ওই নার্স নিজেই নিয়েছে নাকি অন্য জন প্রয়োগ করেছে তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, হাসপাতালের মধ্যে নার্সের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল তোলা হয়েছে। মৃত নার্সের ভাই বলেন, ‘হাসপাতালের তরফ থেকে আমাদের জানানো হয়, অচৈতন্য অবস্থায় বোনকে উদ্ধার করা হয়েছে শৌচাগার থেকে। পরে তাঁর মৃত্যুর খবর পাই। পুলিশ জানিয়েছে, আমার বোনের হাতে ইঞ্জেকশন ফোটানো ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।’ তিনি আরও জানান, রাখি বন্ধন উপলক্ষে ওই নার্সের বাড়িতে ফেরার কথা ছিল।

Post Views: 280

Continue Reading

Previous: ছবির শুটিং শেষ হতেই সমাজমাধ্যমে আবেগঘন শ্বাশ্বতকন্যা হিয়া
Next: ট্রাম্পের শুল্ক-হুমকির জবাবে রাজনাথের পাল্টা বার্তা;  “ভারতকে বড় শক্তি হওয়া থেকে আটকানো যাবে না”

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.