Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ছবির শুটিং শেষ হতেই সমাজমাধ্যমে আবেগঘন শ্বাশ্বতকন্যা হিয়া

ছবির শুটিং শেষ হতেই সমাজমাধ্যমে আবেগঘন শ্বাশ্বতকন্যা হিয়া

Online Desk আগস্ট 10, 2025
uy.png

ওঙ্কার ডেস্ক: অভিনয় জগতে পথচলা শুরু করেছেন শ্বাশ্বতকন্যা হিয়া চট্টোপাধ্যায়। ঠাকুরদা ও বাবার ঐতিহ্য ধরে রেখে রূপোলি পর্দায় পথ চলা শুরু করেছেন তিনি। তাঁর অভিনয় জীবনের প্রথম ছবি ‘মন মানে না’, ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায়। সম্প্রতি শেষ হয়েছে হিয়ার প্রথম ছবির শুটিং। তারপরই শুটিংয়ের স্মৃতি মনে করে সোশাল মিডিয়াতে একটি পোস্ট করেন হিয়া।
ইনস্ট্রাগ্রামে ওই পোস্টে নানা ছবি পোস্ট করে হিয়া লিখেছেন, ছবির র্যা প আপ টাইমের ফটো। এটা একটা দারুন সময় ছিল। কিছুটা ভয়, কিছুটা ভালোলাগা, কিছুটা ভালোবাসা সব মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি। প্রথম সবকিছুর অনুভূতি ভীষণ আলাদা ছিল। সেটে এতগুলো মানুষের সঙ্গে পরিচয় হওয়া, সখ্যতা গড়ে ওঠা, এই মুহূর্তগুলো আমি একেবারেই ভুলতে পারব না। ‘মন মানে না’ শুধু একটা ছবি নয় তার থেকে অনেক বেশি কিছু। এটা হল সেই জিনিস যা আমি মাসের পর মাস নিজেদের মধ্যে একটু একটু করে বাড়তে সাহায্য করেছি এবং সারাজীবন নিজেদের মধ্যে প্রতিপালন করব।’
শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুযোগ্য উত্তরসূরী হিসেবে টলিউড-বলিউডে দাপিয়ে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বাংলার বাইরেও তাঁর অনুরাগীর সংখ্যা দিনে দিনে বেড়ে চলেছে। এবার তাঁর পরবর্তী প্রজন্মের পালা। শুভেন্দু-শাশ্বতর পর পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে অভিনয়জগতে প্রবেশ করতে চলেছেন হিয়া, স্বাভাবিকভাবেই মেয়ের নতুন ইনিংসে উচ্ছ্বসিত শ্বাশ্বত চট্টোপাধ্যায়। প্রেম-পরিবার সব মিলিয়ে একটা ফ্রেশ গল্প। রোম্যান্টিক ছবির নাম ‘মন মানে না’। যদিও এই নামে এর আগে দেব-কোয়েলের একটি সুপারহিট ছবি রয়েছে, তবে তাতে বিন্দুমাত্র বিচলিত নন রাহুল।

Post Views: 193

Continue Reading

Previous: তৃণমূল বনাম তৃণমূল লড়াই অব্যাহত ! আবার কি হল কল্যাণ, মহুয়ার ?
Next: ওড়িশায় নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার দেহ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.