Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডে ঘাতক কারা? পরিচয় জানতে পারলেন গোয়েন্দারা

পহেলগাঁও কাণ্ডে ঘাতক কারা? পরিচয় জানতে পারলেন গোয়েন্দারা

Online Desk জুন 22, 2025
terror.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা নারকীয় ভাবে ২৬ জনকে গুলি করে খুন করেছিল। সেই ঘটনার পর তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ঠিক দু’মাসের মাথায় জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগে দুই জনকে গ্রেফতার করল এনআইএ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের পরিচয় জানতে পেরেছেন গোয়েন্দারা।

এনআইএ সূত্রের খবর, ধৃত দুই জনের নাম নাম পারভেজ আহমেদ জোঠর এবং বশির আহমেদ জোঠর। অভিযুক্ত পারভেজ পহেলগাঁওয়ের বাটকোটের বাসিন্দা, বসির হিল পার্কের। জেরায় ধৃতরা জানিয়েছে, পহেলগাঁও কাণ্ডের সঙ্গে যে জঙ্গিরা জড়িত তাদের খাওয়া-দাওয়া এবং থাকার ব্যবস্থা করেছিল তারা। গোয়েন্দাদের কাছে তারা জানিয়েছে, হামলাকারীরা লস্কর ই তৈবা জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং পাকিস্তানের বাসিন্দা। জঙ্গিদের আশ্রয়দাতা ওই দুই জনের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করেছেন গোয়েন্দারা।

উল্লেখ্য, ঠিক দুই মাস আগে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ জনকে গুলি করে খুনের ঘটনায় আগেই জানা গিয়েছিল এর পিছনে পাকিস্তান জড়িত বলে। জঙ্গি হামলার পর ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। যার মধ্যে রয়েছে সিন্ধু জলচুক্তি স্থগিত করা। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। এই অভিযানের ফলে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। যদিও পহেলগাঁও কাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তান।

Post Views: 222

Continue Reading

Previous: রোগী কল্যাণ সমিতির সদস্যপদ পেলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি
Next: মার্কিন হামলার প্রত্যুত্তরে ইরান, “জ্ঞানকে বোমা মেরে শেষ করা যায় না” ! পশ্চিম এশিয়ায় সংঘর্ষ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.