Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের ইতিহাসে ‘অপারেশন সিঁদুর’ সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল সন্ত্রাসবিরোধী অভিযান: প্রধানমন্ত্রী

ভারতের ইতিহাসে ‘অপারেশন সিঁদুর’ সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল সন্ত্রাসবিরোধী অভিযান: প্রধানমন্ত্রী

Online Desk মে 31, 2025
20250531_164005.jpg

ওঙ্কার ডেস্ক : ফের এক বার অপারেশন সিঁদুর অভিযানের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভোপালের এক অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের সন্ত্রাসীরা ভারতের ‘নারীশক্তি’ কে চ্যালেঞ্জ করে নিজেদের ধ্বংস ডেকে এনেছে। এদিন প্রধানমন্ত্রী আরও বলেন ‘সিঁদুর’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল অভিযান।

রানী অহল্যাবাই হোলকারের ৩০০ তম জন্মবার্ষিকীতে ভোপালে ‘মহিলা সশক্তিকরণ মহা সম্মেলনে’ অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। এদিন সেই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘পহেলগাঁওয়ে জঙ্গিরা কেবল রক্তপাত ঘটায়নি – তারা আমাদের সংস্কৃতিতে আক্রমণ করেছে। তারা আমাদের সমাজকে ভাগ করার চেষ্টা করেছে। সন্ত্রাসীরা ভারতের নারীশক্তিকে চ্যালেঞ্জ করেছে এবং এই চ্যালেঞ্জ সন্ত্রাসীদের এবং তাদের পৃষ্ঠপোষকদের জন্য ধ্বংস ডেকে এনেছে।’

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, ভারত পাকিস্তানকে অবাক করে দিয়েছে কারণ সশস্ত্র বাহিনী জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করে দিয়েছে। তাঁর কথায়, ‘পাকিস্তানের ভিতর কয়েক শ কিলোমিটার প্রবেশ করে ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ইতিহাসে সবচেয়ে বড় এবং সফল অভিযান হল অপারেশন সিঁদুর।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল, লস্কর জঙ্গিরা পহেলগাঁওয়ে ২৬ জনকে গুলি করে খুন করে। যার মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক। নিহতদের মধ্যে বেশিরভাগ ছিলেন পর্যটক। সেই হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালায়। যে অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতের বাহিনী।

Post Views: 236

Continue Reading

Previous: পুলিশের জালে আন্তর্জাতিক চোরাই ফোন পাচারকারী দল, গ্রেফতার ৩
Next: বাতাবী লেবুর গাছ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.