Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাকিস্তানকে ‘টেররিস্তান’ বলে তীব্র আক্রমণ জয়শঙ্করের

পাকিস্তানকে ‘টেররিস্তান’ বলে তীব্র আক্রমণ জয়শঙ্করের

Online Desk জুন 11, 2025
20250611_105405.jpg

ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানের পর বিশ্বমঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে সাত প্রতিনিধিদল পাঠিয়েছিল মোদী সরকার। এবার সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে কড়া ভাষায় আক্রমণ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বেলজিয়ামের ব্রাসেলসে এস জয়শঙ্কর পাকিস্তানকে নিশানা করে বলেন, ‘এটা ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নয়, এটা সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়া। তাই এ বিষয়টিকে ‘ভারত বনাম পাকিস্তান’ না ভেবে ‘ভারত বনাম টেররিস্তান’ হিসেবেই দেখা উচিত।’ বিশ্বের দেশিগুলিকে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার আহ্বান জানান ভারতের বিদেশমন্ত্রী। ইউরোপিয়ান ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতিবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া কালাসের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করেন এস জয়শঙ্কর। সেখানে তিনি বলেন, ‘সন্ত্রাসের কোনও রূপ বা প্রকাশই গ্রহণযোগ্য নয়। একইভাবে, পারমাণবিক ব্ল্যাকমেলের সামনে মাথা নোয়ানো চলবে না। এটা সারা বিশ্বের জন্য একটি জটিল চ্যালেঞ্জ। এর বিরুদ্ধে আমাদের মধ্যে দৃঢ় আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা জরুরি।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানলায় ২৬ জন নিরস্ত্র মানুষের মৃত্যু হয়েছে। সেই নারকীয় হামলার নেপথ্যে পাকিস্তান ছিল বলে অভিযোগ ওঠে। জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে ৭ মে ভারতের সেনাবাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে।

Post Views: 225

Continue Reading

Previous: ‘বিদেশি শত্রু’দের হাত থেকে লস অ্যাঞ্জেলেসকে রক্ষা করব, হুঁশিয়ারি ট্রাম্পের
Next: বুধবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.