Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘বিদেশি শত্রু’দের হাত থেকে লস অ্যাঞ্জেলেসকে রক্ষা করব, হুঁশিয়ারি ট্রাম্পের

‘বিদেশি শত্রু’দের হাত থেকে লস অ্যাঞ্জেলেসকে রক্ষা করব, হুঁশিয়ারি ট্রাম্পের

Online Desk জুন 11, 2025
20250531_135836.jpg

ওঙ্কার ডেস্ক: লস অ্যাঞ্জেলেসে সেনা নামিয়ে তিনি ভুল কিছু করেননি। বিদেশি শত্রুদের হাত থেকে ওই অঞ্চলকে রক্ষা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

উত্তর ক্যারোলাইনার সেনাছাউনিতে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘ক্যালিফর্নিয়ায় যা হচ্ছে তা শান্তি, আইনশৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ। বিদেশি পতাকা হাতে বিক্ষোভকারীরা অশান্তির পরিস্থিতি তৈরি করছেন।’ উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরোধিতা করে বিক্ষোভে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। সেই বিক্ষোভ দমনে আগেই ২০০০ সেনা মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ক্যালিফর্নিয়ার গভর্নর গাভিন নিউসামকে গ্রেফতারির হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

অন্য দিকে, ন্যাশনাল গার্ড মোতায়েনে তীব্র আপত্তি জানিয়েছেন ক্যালিফর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর নিউসাম। কোনও রকম আলোচনা ছাড়া সেনা মোতায়েন করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়টি নিয়ে ট্রাম্পের দিকে আঙুল তুলেছেন তিনি। যদিও তাঁর উপরে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প আগেই লিখেছিলেন, ‘যদি ক্যালিফর্নিয়ার গভর্নর, লস অ্যাঞ্জেলেসের মেয়র নিজেদের কাজ করতে না-পারেন, সরকারকে হস্তক্ষেপ করতে হবে।’ শুধু তাই নয়, বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ এবং ডাকাত’ বলে অভিহিত করেছেন তিনি।

Post Views: 182

Continue Reading

Previous: ভারতের সন্ত্রাসবিরোধী প্রতিনিধিদলের ভূয়োসী প্রশংসা প্রধানমন্ত্রীর ! বললেন, “বিশ্বে বড় বার্তা দেওয়া গেছে…”
Next: পাকিস্তানকে ‘টেররিস্তান’ বলে তীব্র আক্রমণ জয়শঙ্করের

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.