Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে রাইস মিলের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ৫ শ্রমিকের

উত্তরপ্রদেশে রাইস মিলের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ৫ শ্রমিকের

Online Desk এপ্রিল 25, 2025
20250425_130728.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে। রাইস মিলে কাজ করার সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল পাঁচ শ্রমিকের। শুক্রবার সকালে উত্তরপ্রদেশের বাহরাইচের এক রাইস মিলে এই ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঁচ জনের মৃত্যুর পাশাপাশি তিন শ্রমিক গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ প্রসাদ কুশওয়া সংবাদ সংস্থাকে বলেছেন, ধোঁয়ার ফলে অজ্ঞান হয়ে যাওয়া তিন শ্রমিককে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজগড়িয়া রাইস মিলে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, শুক্রবার সকালে বেশ কয়েকজন শ্রমিক ড্রায়ার থেকে নির্গত ধোঁয়া পরীক্ষা করতে গিয়েছিলেন। সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

ওই পুলিশ আধিকারিক বলেন, ‘ধোঁয়া এতটাই তীব্র ছিল যার জেরে সেখানে উপস্থিত সকল শ্রমিক ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে। তড়িঘড়ি তাঁদেরকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি অসুস্থ তিন জন শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।’ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অফিস থেকে।

Post Views: 227

Continue Reading

Previous: পহেলগাঁওয়ের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে চেন্নাই কনসার্ট বাতিল করলেন অরিজিৎ সিং
Next: সুপার কাপে বিদেশীহীন মহমেডানকে হাফডজন গোল দিল নর্থ ইস্ট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.