Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কোনও হাইকোর্টেও ওয়াকফ মামলার শুনানি করা যেতে পারে, অভিমত প্রধান বিচারপতির

কোনও হাইকোর্টেও ওয়াকফ মামলার শুনানি করা যেতে পারে, অভিমত প্রধান বিচারপতির

Online Desk এপ্রিল 16, 2025
20250416_164942.jpg

ওঙ্কার ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে। বুধবার সেই মামলার শুনানির সময় প্রধান বিচারপতির মন্তব্য এই মামলার শুনানি হাইকোর্টেও হতে পারে। মামলা শুনছে প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ।

প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এদিন শুনানির সময় বলেন, ‘যে কোনও এক হাই কোর্টকে এই মামলা শোনার নির্দেশ দিতে পারি। হাই কোর্টের রায় আমাদের সুবিধা করে দেবে।’ এদিন আদালতে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, ১৯৯৫ সালের ওয়াকফ আইনে সীমাবদ্ধতা ছিল না। নতুন ওয়াকফ সংশোধনী আইনে অনেক সীমাবদ্ধতা রয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার পর্যবেক্ষণ, ‘সরকার নিয়ন্ত্রণ করতে পারে। আমরা বলতে পারি না যে, নিয়ন্ত্রণ করলেই তা অসাংবিধানিক।’

এদিন শীর্ষ আদালতে সিব্বল সওয়াল করেন, ‘আমার জমি রয়েছে। তাতে আমি অনাথ আশ্রম করব। এতে সমস্যা কোথায়? এর জন্য নথিভুক্তকরণ করতে যাব কেন?’ এর জবাবে প্রধান বিচারপতি জানান, ওয়াকফে সম্পত্তির নথিভুক্তকরণ করলে সুবিধা হবে। সুপ্রিম কোর্টে আইনজীবী সিঙ্ঘভি আর্জি জানান, সংশোধিত ওয়াকফ আইনের কিছু অংশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হোক। গোটা আইনে নয়। প্রধান বিচারপতি বলেন, ‘আমরা আসব বিষয়টিতে।’

উল্লেখ্য, নতুন সংশোধিত ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে মামলাকারীদের মধ্যে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ অনেকে। গত ২ এপ্রিল লোকসভায় পাশ হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল। ৩ এপ্রিল পাশ হয় রাজ্যসভায়। এর পর ৫ এপ্রিল রাতে তাতে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সাংবিধানিক প্রধান সই করার পরে তা আইনে পরিণত হয়েছে।

Post Views: 121

Continue Reading

Previous: ওয়াকফ সংশোধনী নিয়ে কেন্দ্রকে আক্রমণ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Next: অমিত শাহকে বেনজির আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.