স্পোর্টস ডেস্ক :ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে যুক্ত করা হল খালিদ জামিলকে। এদিন ফেডারেশনের ট্যাকনিকাল কমিটি বিবৃতি দিয়ে খালিদকে বেছে নিল।আপাতত চুক্তির সময় না বললেও শোনা যাচ্ছে আগামী ১ বছরের জন্য তার সঙ্গে চুক্তি করা হবে। ম্যানুয়েল মার্কেজের সরে যাওয়ার পরে ভারতের নতুন কোচচের বিজ্ঞাপন দেওয়া হয়। আন্টেনিও লোপেজ হাবাস সহ অনেক বড়ো মুখ আবেদন করে।দিন সাতেক আগেই ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতীয় দলের কোচ হতে চেয়ে ১৭০টি আবেদন জমা পড়েছিল। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সেগুলি খতিয়ে দেখে তিনজনের নাম চূড়ান্ত করেছে। সেই তিনজন হলেন খালিদ জামিল, স্টিফন কনস্ট্যান্টাইন এবং স্তেফান তারকোভিচ। এই তিনজনের মধ্যে একজনকে কোচ হিসাবে বেছে নেবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি।সেই অনুযায়ী খালিদে ভরসা। আর একটা কারণ হচ্ছে ফেডারেশনের টাকার অভাব।সেখানে বিদেশী কোচ আনলে অনেক অর্থর দরকার আর খালিদের বাজেট কম।দীর্ঘদিন পরে একজন ভারতীয় কোচ পেলো টিম ইন্ডিয়া। মুম্বই এফসি,আইজলকে আই লিগ জেতানো ছাড়া আইএসএলে জামশেদপুর এফসির মত লো বাজেটের দলকে আইএসএলে সাফল্য দেন খালিদ।
