Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির মাথা কেটে খুন সহকর্মীর

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তির মাথা কেটে খুন সহকর্মীর

Online Desk সেপ্টেম্বর 12, 2025
dallas.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে স্ত্রী এবং পুত্রের সামনে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে মাথা কেটে খুন করল তাঁর সহকর্মী। নিহত ব্যক্তি ডালাসে একটি ছোট হোটেল চালাতেন। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় হাই কমিশন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ৫০ বছর বয়সী কর্নাটকের চন্দ্রমৌলি নাগামাল্লাইয়া যে হোটেলটি চালাতেন সেই হোটেলে কাজ করত ইয়োর্ডানিস কোবোস-মার্টিনেজ। ওয়াশিং মেশিন ভাঙা নিয়ে ৩৭ বছর বয়সী ইয়োর্ডানিসের সঙ্গে বচসা হয় চন্দ্রমৌলির। সেই সময় ভারতীয় বংশোদ্ভূত হোটেল ম্যানেজারকে তাঁর স্ত্রী ও ছেলের সামনে নির্মমভাবে শিরশ্ছেদ করা হয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, চন্দ্রমৌলি নাগামাল্লাইয়া সরাসরি কোবোস-মার্টিনেজকে না বলে তাঁর কথা অন্য এক কর্মচারীকে অনুবাদ করে দিতে বলার পর তীব্র বচসা তৈরি হয়। কোবোস-মার্টিনেজ আচমকা নাগামাল্লাইয়াকে একাধিক ছুরিকাঘাত করে। কোবোস-মার্টিনেজ যখন নাগামাল্লাইয়ার কাটা মাথা পার্কিং লটে লাথি মেরে ফেলে, সেই সময় নাগামাল্লাইয়ার স্ত্রী এবং ছেলে তা দেখে ফেলেন। হিউস্টনে গাড়ি চুরি এবং হামলার অভিযোগে গ্রেফতার হওয়ার ইতিহাস রয়েছে কিউবার নাগরিক কোবোস-মার্টিনেজের বর্তমানে তাকে ডালাস কাউন্টি কারাগারে বন্দী করে রাখা হয়েছে।

অন্য দিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে হিউস্টনে অবস্থিত ভারতীয় হাই কমিশন। হাই কমিশনের তরফে নাগামাল্লাইয়ার মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। দূতাবাস জানিয়েছে, ‘আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছি এবং সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছি। অভিযুক্ত ব্যক্তি ডালাস পুলিশের হেফাজতে রয়েছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

Post Views: 126

Continue Reading

Previous: মহারাষ্ট্রে বিয়ের চার মাসের ভিতর পণের জেরে আত্মঘাতী গৃহবধু
Next: ভরা মেট্রোতে বন্ধুকে ছুড়ি মেরে খুন দক্ষিনেশ্বরে; আতঙ্কে মেট্রোযাত্রী

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.