Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় চার ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় চার ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু

Online Desk আগস্ট 3, 2025
india-ff.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হয়ে গিয়েছিলেন চার ভারতীয় বংশোদ্ভূত নাগরিক। অবশেষে একটি গাড়ি দুর্ঘটনার পর উদ্ধার হল চার জনের মৃতদেহ। শনিবার রাতে গাড়ি দুর্ঘটনার পর মৃতদেহগুলি উদ্ধার হয়েছে বলে মার্শাল কাউন্টি শেরিফের অফিসসের তরফে জানানো হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার রাত আনুমানিক ৯:৩০ মিনিট নাগাদ তাদের গাড়িটি বিগ হুইলিং ক্রিক রোডের একটি বাঁধের উপর থেকে পাওয়া গেছে। নিহত চার জনের নাম আশা দিভান, কিশোর দিভান, শৈলেশ দিভান এবং গীতা দিভান। প্রত্যেকের বয়স ৮০-এর কোঠায়। চলতি সপ্তাহের শুরুর দিকে নিউ ইয়র্কের বাফেলো থেকে পিটসবার্গ এবং পশ্চিম পেনসিলভানিয়ায় রোড ট্রিপের উদ্দেশে বেরনোর পর পশ্চিম ভার্জিনিয়ায় যাওয়ার পর নিখোঁজ হন চার জন।

হাইওয়ে থেকে কয়েক মাইল দূরে একটি বাঁধের নীচে বিগ হুইলিং ক্রিক রোডে নিহতদের গাড়িটি উদ্ধার হয়। শেরিফের তরফে জানানো হয়েছে ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারীদের পাঁচ ঘন্টারও বেশি সময় লেগেছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন শেরিফ মাইক ডগার্টি। পাশাপাশি কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলেই চার জনকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় প্রশাসনের তরফে আগের দিনই চার জনের বিষয়ে নিখোঁজ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছিল। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মন্দির দর্শনের উদ্দেশে তাঁরা বেরিয়েছিলেন। চার জনের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Post Views: 191

Continue Reading

Previous: ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমালো কেন্দ্র ! কোন কোন ওষুধ ? দেখে নিন
Next: ফের পর্দায় ফিরছেন বিক্রম ও ঐন্দ্রিলা! কবে কোথায় দেখা যাবে জানেন?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.