Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের পর্দায় ফিরছেন বিক্রম ও ঐন্দ্রিলা! কবে কোথায় দেখা যাবে জানেন?

ফের পর্দায় ফিরছেন বিক্রম ও ঐন্দ্রিলা! কবে কোথায় দেখা যাবে জানেন?

Online Desk আগস্ট 3, 2025
ugj.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকবছর আগে প্রথমবার জুটি বেঁধে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল সেই জুটি। দীর্ঘ দেড় দশকের বন্ধুত্বও তাঁদের। তাঁরা আর কেউ নন টলিপাড়ার জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী বিক্রম চট্টোপাধ্যায় ও ঐন্দ্রিলা সেন। তাঁদের একসঙ্গে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছিল ‘ফাগুন বউ’ ধারাবাহিকে। এরপর আর পর্দায় তাঁরা জুটি বাধেননি ঠিকই তবে তাঁদের বন্ধুত্ব রয়েছে একজায়গায়। আরও একবার ফের পর্দায় ফিরছেন তাঁরা। কোথায় দেখা যাবে আবারও বিক্রম ও ঐন্দ্রিলাকে সেই প্রশ্নই জাগছে মনে!
ছোট পর্দার নতুন রিয়ালিটি শোয়ের মঞ্চে দেখা যাবে তাঁদের। এই শো-এর সঞ্চালনা করতেই দেখা যাবে বিক্রম ও ঐন্দ্রিলাকে। জি বাংলার নতুন রিয়ালিটি শো ‘দশ দিনে দশ লাখ’-এর সঞ্চালনা করবেন তাঁদের দু’জনে। ছোট পর্দায় ঐন্দ্রিলার সঙ্গে এই প্রত্যাবর্তন সম্পর্কে ও এই নতুন জার্নি নিয়ে অভিনেতা বলেন, “একটা রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করছি আমরা। এটা জি বাংলার নতুন একটি রিয়ালিটি শো। এটি একটি ‘কাপল গেম শো’। সঙ্গে রয়েছে বিভিন্ন রকম মজার খেলা।”

প্রসঙ্গত, মূলত জুটির লড়াই দেখা যাবে এই শোয়ে। দর্শকের দরবারে পৌঁছানোর এক অনন্য মাধ্যম টেলিভিশন। বহু বছর আগে এই টেলিভিশন শোয়ের হাত ধরেই প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল বিক্রম ও ঐন্দ্রিলার জুটি। এরপর পর্দায় আর একসঙ্গে ধরা না দিলেও তাঁদের সেই ম্যাজিক এখনও সকলের কাছে এক আলাদা জায়গা ধরে রেখেছে। ফের এই জুটিকে সেই ভালোবাসা দর্শক কীভাবে উজাড় করে দেন সেটাই দেখার।

Post Views: 288

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় চার ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু
Next: বিরল ঘটনা উত্তরপ্রদেশে, মহিলার লিভারে মিলল ভ্রূণ

সম্পর্কিত গল্প

AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026

You may have missed

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.