Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ‘প্রতি রাতে কেঁদেছি’, অজি বধ করে বললেন জেমি

‘প্রতি রাতে কেঁদেছি’, অজি বধ করে বললেন জেমি

Online Desk অক্টোবর 31, 2025
jemi.png

স্পোর্টস ডেস্ক: প্রাথমিক পর্বে বিশ্ব রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। এ বার বদলায় সেই রেকর্ড ভেঙে, অ্যালিসা হিলির দলকে বিদায় করে মহিলা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল ভারত। অবিশ্বাস্য রান তাড়া করে অসম্ভবকেও সম্ভব করল ভারতের মেয়েরা। সৌজন্যে অবশ্যই জেমিমা রডরিগেজের অপরাজিত শতরানের মহামূল্যবান ইনিংস। ম্যাচের পর জেমি বলে দিলেন নিজের অনুভূতির কথা। অবিশ্বাস্য ইনিংসের পর তিনি জানালেন, বাদ পড়ার পর প্রতি রাতে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

উল্লেখ্য, সেমিফাইনালে সাত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার করা ৩৩৮ রান ৯ বল ও ৫ উইকেটে হাতে রেখে জিতেছে হরমনপ্রীত কৌরের দল। ফিবি লিচফিল্ডের দারুণ সেঞ্চুরির জবাবে অপরাজিত ১২৭ রানে দুর্দান্ত ইনিংসে ব্যবধান গড়ে দিয়েছেন জেমিমা রডরিগেজ। ট্রফির লড়াইয়ে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকার। জিততে হলে রেকর্ড গড়তে হবে-এমন লক্ষ্যে খেলতে নেমে ১৩ রানেই ওপেনার শেফালি বর্মাকে হারায় ভারত। ২৯ রানে ফিরে যান দলের অন্যতম সেরা ব্যাটার স্মৃতি মান্ধানাও। তবে ভারতকে লড়াইয়ে রাখেন জেমিমা রডরিগেজ ও হরমনপ্রীত। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে তোলেন ১৬৭ রান। ১০ চার ও ২ ছয়ে ৮৮ বলে অধিনায়ক হরমনপ্রীত ৮৯ রান করে আউট হয়ে গেলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন জেমিমা। শেষের দিকে দিপ্তি (২৪), রিচা ঘোষ (২৬) ও আমানজ্যোতকে (১৫*) নিয়ে উচ্ছ্বাস- উৎসবে মাতেন জেমিমা। ভারত ৪৮.৩ ওভারে ৫ উইকেটে তোলে ৩৪১ রান। জেমিমা শেষ পর্যন্ত ১৩৪ বলে ১৪ চারে ১২৭ রান করে অপরাজিত ছিলেন।

জেমি বলেন, ‘বাবা, মা, কোচ, যাঁরা আমার উপর বিশ্বাস, আস্থা রেখেছিলেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। খুব কঠিন একটা মাস যাচ্ছে। ম্যাচটা এখনও যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনও যেন খেলছি!’ সাধারণত পাঁচ নম্বরে ব্যাট করেন। কিন্তু এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। আগে থেকে জানতেন? জেমি বলেন, ‘জানতামই না আমাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হবে। স্নান করতে যাওয়ার সময় বলেছিলাম, আমাকে বলো, কখন নামতে হবে। ব্যাট করতে নামার ৫ মিনিট আগে বলা হয়, তোমাকে তিন নম্বরে যেতে হবে, নিজের জন্য নয়, ভারতের জন্য ম্যাচটা জিততে চেয়েছিলাম। এর আগেও শেষ মুহূর্তে ম্যাচ হেরেছি। এটা যে কোনও মূল্যে জিততে চেয়েছিলাম। আমার হাফসেঞ্চুরি বা সেঞ্চুরির জন্য তৃপ্ত নই, দেশকে জেতাতে পেরেছি, এর থেকে আনন্দের আর কী হতে পারে!’

Post Views: 150

Continue Reading

Previous: ট্রাম্পের পারমানবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ ঘিরে রাজনৈতিক সমালোচনা; রাশিয়াকে ভয় পেয়ে কি এই সিধান্ত
Next: ফের মধ্যপ্রদেশে কাশির সিরাপে মৃত্যু পাঁচ মাসের শিশুর; সাময়িক বন্ধ ওষুধের দোকান

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.