Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • টিকিট বুক করেও হঠাৎ বেড়ানোর তারিখ বদলাতে চান? নিখরচায় সুযোগ দেবে রেল

টিকিট বুক করেও হঠাৎ বেড়ানোর তারিখ বদলাতে চান? নিখরচায় সুযোগ দেবে রেল

Online Desk অক্টোবর 8, 2025
train-1280-tt.jpg

ওঙ্কার ডেস্ক: যাত্রীদের স্বার্থে এবার নিখরচায় বুক করা টিকিটে তারিখ বদলের সুযোগ দিতে চলেছে ভারতীয় রেল। মঙ্গলবার এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর ফলে ভ্রমণের ক্ষেত্রে আচমকা বেড়ানোর তারিখ বদল হলেও যাত্রীদের অতিরিক্ত পয়সা খরচ করতে হবে না।

এত দিন রেলের যে ব্যবস্থা চালু রয়েছে, সেই নিয়ম অনুযায়ী টিকিট বাতিল করে নতুন তারিখের জন্য টিকিট বুক করতে হয়। সে ক্ষেত্রে অবশ্য অতিরিক্ত টাকা খরচ করতে হত যাত্রীদের। কিন্তু এই ব্যবস্থা যে যাত্রীস্বার্থের পরিপন্থী তা মেনে নিয়েছেন রেলমন্ত্রী। তাঁর কথায়, ‘বর্তমান ব্যবস্থাটি অন্যায্য। এবং যাত্রীস্বার্থের পরিপন্থী।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, নতুন নিয়ম চালুর জন্য ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে। আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই এই নয়া নিয়ম চালু হবে।

নতুন নিয়মে কী ভাবে উপকৃত হবেন যাত্রীরা? অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কেউ টিকিট বুক করার পরে জরুরি কারণে বা অন্য যে কোনও কারণে ভ্রমণের তারিখ বদলাতে পারবেন অনলাইনে। সেজন্য কোনও অতিরিক্ত টাকা গুনতে হবে না। তবে যে পরিবর্তিত তারিখে ট্রেনের টিকিট চাইছেন সংশ্লিষ্ট যাত্রী, যদি সেই ট্রেনের টিকিট ইতিমধ্যেই বুক হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্য কিছু করার থাকবে না। কিন্তু যদি সিট ফাঁকা থাকে, তাহলে কোনও অতিরিক্ত ব্যয় ছাড়াই সেই নতুন তারিখে টিকিটটির তারিখ পরিবর্তিত করা যাবে। যদি ওই নতুন টিকিটের দাম বেশি হয়, তাহলে বাড়তি খরচ দিতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে।

Post Views: 101

Continue Reading

Previous: বিগ বস কন্নড়’-এর স্টুডিও বন্ধ করার নির্দেশ! বিধি লঙ্ঘনের কারণেই এমন সিদ্ধান্ত বোর্ডের
Next: সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আচমকাই নাক থেকে রক্ত, কেমন আছেন টলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.