Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাক সীমান্তবর্তী আটটি রুটে ইন্ডিগোর পর এয়ার ইন্ডিয়াও বন্ধ রাখল পরিষেবা

পাক সীমান্তবর্তী আটটি রুটে ইন্ডিগোর পর এয়ার ইন্ডিয়াও বন্ধ রাখল পরিষেবা

Online Desk মে 13, 2025
20250510_123636.jpg

ওঙ্কার ডেস্ক : সংঘর্ষবিরতি হলেও উদ্বেগে রয়েছেন বিমান সংস্থাগুলি। বিমানবন্দরগুলি খুলে যাওয়ার পরেও পাক সীমান্তের আটটি রুটে এখনও বিমান চালাতে রাজি নয় একাধিক সংস্থা। এই তালিকায় যেমন রয়েছে ইন্ডিগো, তেমনই রয়েছে এয়ার ইন্ডিয়াও। মূলত ইন্ডিগোর তরফে আগেই যাত্রীসুরক্ষার কথা বিবেচনা করে পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বেশ কিছু বিমানবন্দরের রুটে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই পথে হেঁটেছে এয়ার ইন্ডিয়াও।

ইন্ডিগোর তরফে জানানো হয়, মঙ্গলবার ইন্ডিগোর কোনও বিমান ভারতের জম্মু, শ্রীনগর, লেহ্‌, অমৃতসর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরের রুটে ওঠানামা করবে না। সেই পথে হেঁটে ‘এয়ার ইন্ডিয়া’ও বিবৃতি দেয় জম্মু, লেহ্‌, জোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, ভুজ, জামনগর এবং রাজকোট বিমানবন্দরের রুটে তারা পরিষেবা বন্ধ রাখবে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে দেশের একাধিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তর এবং পশ্চিম ভারতের বন্ধ থাকা বিমানবন্দরগুলি সোমবার থেকেই খুলে দেওয়া হয়। কিন্তু সোমবার রাতেই সীমান্তে কিছু ড্রোন দেখা যায়, যার ফলে ঝুঁকি নিতে চাইছে না বিমান সংস্থাগুলি। প্রসঙ্গত, বেশ কয়েক দিন ধরে উত্তেজনা চলার পর গত শনিবার ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে। ওই দিন বিকেল ৫টা থেকে দুই দেশে সংঘর্ষবিরতি কার্যকর হয়। কিন্তু অভিযোগ ওঠে ওই দিনই ইসলামাবাদ সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে বলে।

Post Views: 61

Continue Reading

Previous: ছেলে-বৌমার বৈবাহিক টানাপোড়নে গৃহহীন বৃদ্ধ মা, মানবিক আদেশ আদালতের
Next: হেরিটেজ ভবন রক্ষায় পুরসভার নয়া নির্দেশ, আসছে অনলাইন অনুমোদন পদ্ধতি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.