Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পারিবারিক সমস্যায় তৃতীয় টেস্টের মাঝেই দল ছাড়লেন অশ্বিন

পারিবারিক সমস্যায় তৃতীয় টেস্টের মাঝেই দল ছাড়লেন অশ্বিন

Online Desk ফেব্রুয়ারি 17, 2024
DWWEFWE.png

স্পোর্টস ডেস্ক : তৃতীয় টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। শুক্রবার রাতের দিকে এই খবর আসে। পারিবারিক সমস্যার কারণেই রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ালেন। রাতে বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে এই খবর জানানো হয়। বলা হয়েছে, পারিবারিক চিকিৎসাজনিত কারণে আর তৃতীয় টেস্টে খেলতে পারবেন না অশ্বিন। বোর্ড তাঁর পাশে আছে। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, “রবিচন্দ্রন অশ্বিন টেস্ট দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। পারিবারিক মেডিক্যাল এমারজেন্সিতে এই সিদ্ধান্ত নিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে বিসিসিআই এবং ভারতীয় দল অশ্বিনের পাশে আছে। বোর্ড চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং তাঁর পরিবারকে সাহায্যের জন্য সবসময় তৈরি। প্লেয়ার এবং তাঁদের পরিবারের স্বাস্থ্য আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জিং সময় তাঁকে সবরকম সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে বোর্ড এবং ভারতীয় দল। আশা করি ফ্যানরা এই পরিস্থিতি বুঝবে।” বোর্ডের এই বিবৃতিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাই অশ্বিনের টেস্ট থেকে সরে যাওয়া নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। প্রসঙ্গত, এদিনই ৫০০ টেস্ট উইকেট সংগ্রহ করে মাইলস্টোন ছুঁয়েছেন। অনিল কুম্বলের পর প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়েন অশ্বিন।

Post Views: 105

Continue Reading

Previous: হায়দরাবাদ ম্যাচ ছাড়াও আগামী বছরের দল নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল
Next: অযোধ‍্যা পাহাড়ে প্রথমবার হিল ম্যারাথন

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.