Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্নীতি নিয়ে মমতা কে আক্রমণ “ইনসাফের”

দুর্নীতি নিয়ে মমতা কে আক্রমণ “ইনসাফের”

Online Desk নভেম্বর 24, 2023
20231124_191048.jpg

আমজাদ আলী শেখ,পূর্ব বর্ধমান: শুক্রবার বর্ধমানের পালিতপুরে এসে পৌঁছেছে ডি ওয়াই এফ আইয়ের ইনসাফ যাত্রা ।এদিনের পদযাত্রায় অংশ গ্রহণ করেছিলেন মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখার্জী।পদযাত্রার মাঝে রাজ্যের আর্থিক দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে একযোগে আক্রমণ করেন সেলিম ও মীনাক্ষী। বারো বছর ধরে উনি মিথ্যাচার করে গেছেন। সত্যকে ধামাচাপা দিয়ে গেছেন। শুক্রবার ইনসাফ যাত্রায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এমনই মন্তব্য করলেন মহম্মদ সেলিম।এদিন সেলিম বলেন
ই. ডি ও সি বি আই হাইকোর্টের নির্দেশে কয়েকজন চোরকে ধরেছে। তাতেই ওনার মাথা গরম হয়ে গেছে।মমতা ব্যানার্জির গোটা পরিবারের সম্পত্তির হিসেব চাইছে মানুষ। রাতে মমতা ব্যানার্জি ঘুমোতে পারছেন না।
এদিনের ইনসাফ যাত্রায় যোগ দিয়েছিলেন মীনাক্ষী মুখার্জী। রাজ্য সরকারকে আক্রমণ করতে ছাড়েন নি, এই ডিওয়াই এফ আই নেত্রীও। রাজ্য সরকারকে আক্রমণ করে মীনাক্ষী বলেন যারা চুরি করেছে তারা জেলে গেছে। যারা চুরি করেনি তারা রাস্তায় আছে।ওনার পাশে চোর ছাড়া কেউ নেই।উল্লেখ্য সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে ডি ওয়াই এফ আই ।সেই লক্ষ্যে কোচবিহার থেকে ইনসাফ যাত্রা শুরু করা হয়েছে।
ডি ওয়াই এফ আইয়ের ইন্সাফ যাত্রা শুক্রবার বর্ধমানের পালিতপুরে এসে পৌঁছেছে। তারপর দেওয়ানদিঘি হয়ে মন্তেশ্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ইনসাফ যাত্রা। এই পদযাত্রায় মহ: সেলিম; মীণাক্ষী মুখার্জি ; আভাস রায়চৌধুরী সহ অসংখ্য বাম কর্মী ও সমর্থকেরা যোগ দেন।

Post Views: 64

Continue Reading

Previous: টোটো চালককে শ্বাসরুদ্ধ করে খুন
Next: চেন্নাইকে অনুসরণ করে চেন্নাই বধের লক্ষ কুয়াদ্রাতের

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.