Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নয়াদিল্লি- ইসলামাবাদ সরাসরি কথা বলুক, চাইছে রাশিয়া

নয়াদিল্লি- ইসলামাবাদ সরাসরি কথা বলুক, চাইছে রাশিয়া

Online Desk জুন 5, 2025
20250522_090736.jpg

ওঙ্কার ডেস্ক: ভারত-পাকিস্তান ইস্যুতে ট্রাম্পের উল্টো সুর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায়। সমস্যা নিয়ে দুই দেশ সরাসরি কথা বলুক, এমনটাই চায় মস্কো। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার চেষ্টা মানতে নারাজ পুতিন।

সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহযোগী সৈয়দ তারেক ফাতিমির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। সেই বৈঠকের পর এক বিবৃতিতে মস্কো জানিয়েছে, ‘লাভরভ এবং ফাতেমি দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেছেন। ফাতেমি ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান পরিস্থিতি এবং ইসলামাবাদের অবস্থান সম্পর্কে একটি ব্রিফিং দিয়েছেন। রাশিয়া চায়, নয়াদিল্লি ও ইসলামাবাদ সরাসরি আলোচনা করুক।’

পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। গত ২২ এপ্রিল ওই ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। শুধু তাই নয় পহেলগাঁও কাণ্ডের জবাবে ভারত গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছিল। যার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১০ মে সংঘর্ষ বিরতিতে রাজি হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। কিন্তু ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি মানেনি নয়াদিল্লি। গত মাসে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ভারতের সঙ্গে আলোচনা চেয়ে বার্তা দিয়েছেন। শরিফ মূলত কাশ্মীর ইস্যু, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ নিয়ে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই আবহে এবার পুতিন সরকারও ভারত-পাকিস্তান সরাসরি আলোচনার পক্ষে কথা বলল।

Post Views: 177

Continue Reading

Previous: বেঙ্গালুরুর ঘটনায় শোকপ্রকাশ বিরাটের
Next: ক্ষতিগ্রস্ত নদীবাঁধ সংস্কারের দাবিতে রায়দিঘিতে SUCI এর বিক্ষোভ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.