Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যেমন কথা তেমন কাজ, ক্ষমতায় এসেই ১২ আধিকারিককে বহিষ্কার করলেন ট্রাম্প

যেমন কথা তেমন কাজ, ক্ষমতায় এসেই ১২ আধিকারিককে বহিষ্কার করলেন ট্রাম্প

Online Desk জানুয়ারি 28, 2025
untitled-design-1.png

ওঙ্কার ডেস্কঃ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করার অভিযোগে এক ডজনেরও বেশি আধিকারিককে বরখাস্ত করল আমেরিকার বিচার বিভাগ। সোমবার বরখাস্ত হওয়া প্রত্যেক আধিকারিকের কাছে গিয়েছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির চিঠি।

চিঠিতে লেখা হয়েছে, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের বিচারে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমাদের মনে হয় না, আমেরিকার বিচার বিভাগ প্রেসিডেন্টের উদ্দেশ্যকে বিশ্বস্ত ভাবে বাস্তবায়িত করার প্রশ্নে আপনাদের উপর আর আস্থা রাখতে পারে।’’ ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি সরানো এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার অভিযোগ উঠেছিল। দুই মামলাতেই প্রাক্তন স্পেশ্যাল কাউন্সেল জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্তদলে যুক্ত ছিলেন বরখাস্ত হওয়া আধিকারিকরা। মনে করা হচ্ছে, পুরনো শত্রুতারই স্বীকার হলেন ওই আধিকারিকরা।

২০২২ সালে স্পেশ্যাল কাউন্সেল পদে নিযুক্ত হয়েছিলেন জ্যাক স্মিথ। ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার তদন্ত করেছিলেন তিনিই। সেই সময় পাল্টা হুমকি দিয়ে ট্রাম্পও বলেছিলেন, ক্ষমতায় এলে ‘দুই সেকেন্ডের মধ্যেই’ স্মিথকে সরিয়ে দেবেন তিনি। যদিও ট্রাম্পের শপথের আগেই পদ ছাড়েন স্মিথ। গত নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বন্ধ হয়ে যায় তদন্তও। তবে স্মিথকে সরাতে না পারলেও বাকি ১২ আধিকারিকদের বরখাস্ত করে হয়তো ট্রাম্প শোধ তুললেন নিজের অপমানের।

Post Views: 107

Continue Reading

Previous: মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে দুর্ঘটনা, নিহত আইনজীবী-সহ একই পরিবারের ৪ জন
Next: মালদায় বর্জ্য মিশ্রিত পচা জলে পড়ে মৃত্যু দুই যুবকের, গুরুতর আহত আরও ২

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.