Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইউক্রেনের অনুপস্থিতিতে কোনও সিদ্ধান্ত যেন না হয় শান্তি প্রক্রিয়ায় : জ়েলেনস্কির

ইউক্রেনের অনুপস্থিতিতে কোনও সিদ্ধান্ত যেন না হয় শান্তি প্রক্রিয়ায় : জ়েলেনস্কির

Online Desk ফেব্রুয়ারি 19, 2025
UKRAIN PEACE PROCES

ওঙ্কার ডেস্ক : পশ্চিম এশিয়া সফরের মাঝখানে হঠাৎই মঙ্গলবার তুরস্কে চলে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। এরফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি প্রক্রিয়ায় কিছুটা ব্যঘাত ঘটল বলে মনে করা হচ্ছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াধে যেতে পারেন জেলেনস্কি, এমনটা শোনা যাচ্ছিল। এমন কি যুদ্ধবিরতি সংক্রান্ত ত্রিপাক্ষিক বৈঠকেও তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু তুরস্কে যাবার আগে মঙ্গলবার জ়েলেনস্কি জানিয়ে দেন, ‘‘ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধবিরতি নিয়ে কোনও আলোচনা হতে পারে না।’’

আগামী ১০ মার্চ পর্যন্ত সৌদি সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নিয়েছি তিনি। সেইসঙ্গে এই আলোচনায় আমেরিকা, রাশিয়া, ইউক্রেনের পাশাপাশি ইউরোপীয় রাষ্ট্রগোষ্ঠীকেও শামিল করার দাবি জানিয়েছেন তিনি। অর্থাৎ ন্যাটো নিয়ে তাঁর অবস্থান বিশেষ বদলেছে বলে মনে করছেন না কূটনীতিকরা। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মঙ্গলবার থেকে সৌদি আরবের রাজধানীতে ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিস্তরের বৈঠক শুরু হয়েছে। তাতে আমেরিকার প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প সরকারের বিদেশ সচিব মার্কো রুবিও। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ় এবং পশ্চিম এশিয়া বিষয়ক দূত স্টিভ উইটকফও রয়েছেন এই আলোচনায়। রাশিয়ার তরফ থেকে এই বৈঠকে যোগ দিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোভ।

জানা গিয়েছে, মঙ্গলবার শান্তি প্রক্রিয়ার প্রাথমিক আলোচনা হয়েছে। এই আলোচনায় উপস্থিত ছিলেন সৌদির বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জ়ল বিন ফারহান আল–সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ বিন মোহাম্মদ আল–আইবান। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে এই প্রক্রিয়া শুরু হয়। এতে সম্মতি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু এরমধ্যে মঙ্গলবার তুরস্কে চলে যান জেলেনস্কি। সে দেশের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগানের সঙ্গে বৈঠকের পরেই প্রশ্ন তুললেন শান্তিপ্রক্রিয়া নিয়ে।

Post Views: 98

Continue Reading

Previous: দিল্লির মুখ্যমন্ত্রী বাছতে দুই কেন্দ্রীয় পর্যবেক্ষককে দায়িত্ব দিল বিজেপি
Next: জমি দুর্নীতি মামলায় স্বস্তি কর্নাটকের মুখ্যমন্ত্রীর, স্ত্রী-সহ অন্য অভিযুক্তদেরও ক্লিনচিট লোকায়ুক্তের

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.