Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • সন্ত্রাস দমন ইস্যুতে পাকিস্তানকে খোঁচা, মোদী-ট্রাম্পের যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ ইসলামাবাদ      

সন্ত্রাস দমন ইস্যুতে পাকিস্তানকে খোঁচা, মোদী-ট্রাম্পের যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ ইসলামাবাদ      

Online Desk ফেব্রুয়ারি 14, 2025
untitled design (1)

ওঙ্কার ডেস্ক : সন্ত্রাস দমনেও পাকিস্তানকে সচেষ্ট হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এই বিবৃতিতে স্পষ্ট ভাবে ইসলামাবাদকে যে বার্তা দেওয়া হয়েছে, তাতে এও বলা হয়েছে যে পাক-ভূমি ব্যবহার করে যাতে সীমান্তে সন্ত্রাসবাদী হামলা কেউ চালাতে না-পারে, তা নিশ্চিত করতে হবে পাকিস্তানকেই। মোদী ও ট্রাম্পের এই যৌথ বিবৃতির পর ক্ষোভ প্রকাশ করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শাফকাত আলি খান জানিয়েছেন, এই ধরনের বিষয়ে পাকিস্তানের উল্লেখে তিনি বিস্মিত। পাকিস্তান যে আত্মত্যাগ করেছে, তাকে গুরুত্বই দেওয়া হচ্ছে না। তাঁর দাবি, মোদী-ট্রাম্পের বিবৃতি ‘একতরফা এবং বিভ্রান্তিকর’। শুধু তাই নয় এই ধরনের মন্তব্য ‘কূটনৈতিক নিয়মের পরিপন্থী’ বলেও দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, এদিনের বৈঠকের পর ২৬/১১ মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে বলে ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগেই তাহাউরকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে সিলমোহর দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এদিনের ঘোষণার পর ওই সন্ত্রাসী-অভিযুক্তকে হাতে পেতে আর কোনও বাধা রইল না ভারতের।

Post Views: 106

Continue Reading

Previous: শেষ হচ্ছে রাজীব কুমারের মেয়াদ, নতুন নির্বাচন কমিশনার হতে চলেছেন কে?
Next: কোচবিহারের দিনহাটা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সঙ্গে বি এস এফের সংঘর্ষ,ব্যাপক উত্তেজনা এলাকাজুড়ে

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.