Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌর হানাদার, ধ্বংসের আশঙ্কা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর সৌর হানাদার, ধ্বংসের আশঙ্কা

Online Desk জানুয়ারি 30, 2025
untitled design (23)

ওঙ্কার ডেস্ক : সেই জন্মকাল থেকেই প্রতিনিয়ত পৃথিবীর উপর চলে আসছে সৌর হানাদারী। বহু বিধ্বংসী হামলা থাকে পৃথিবীকে অবস্থানগত কারণে বৃহস্পতি বাঁচালেও, এই গ্রহ যে এক্কেবারে বিপদ মুক্ত তা নয়। অন্যান্য দিক থেকে প্রতিবছরই সৌর হানাদাররা আছড়ে পড়ে পৃথিবীর উপর যা তছনছ করে যায় যোগাযোগ ব্যবস্থাকে। কখনো বা উজ্জ্বল করে তোলে মেরুজ্যোতিকে। এরা আসে পৃথিবী থেকে প্রায় সাড় ৯ কোটি মাইল দূরে থাকা সূর্য থেকে। সূর্যের বিপুল পরিমাণ শক্তি অন্দর থেকে ছিটকে এসে ছড়িয়ে পড়ে মহাকাশে। অ্যাস্ট্রোনমিতে যাকে বলে সোলার ফায়ার বা সৌরঝলক। যা অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক। এটা হয় সূর্যের ভিতরকার প্রলয়ঙ্কর বিস্ফোরণের কারণে।

নাসার বিজ্ঞানীদের ধারণা, এ বছর এই সোলার ফায়ারের তীব্রতা আরও বাড়বে। কারণ হিসেবে তাঁরা মনে করছেন, সৌরচক্রের সবচেয়ে কঠিন সময় আসছে। এবছর ‘সোলার ম্যাক্সিমাম’ পর্বে পা রাখবে সূর্য। যার টের পাওয়া যাচ্ছে গত বছর থেকে। তাই সৌরজগতের সবাইকেই ভুগতে হবে সৌর ঝড়ের দাপটে। আচমকা সূর্যের মধ্যে বিস্ফোরণের ফলে বিপুল পরিমানে আয়নিত কণার স্রোত,  প্রবল শক্তি নিয়ে ছড়িয়ে পড়বে সৌরসংসারে। এর জেরে ব্যাপক প্রভাব পড়বে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে। আয়নিত কণার শক্তিশালী ঝড়ের মুখে পড়ে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা কৃত্রিম উপগ্রহগুলির ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। যা মনে করিয়ে দিচ্ছে ১৮৫৯ সালের ‘ক্যারিংটন ইভেন্ট’-এর কথা’। সে বার টেলিগ্রাফের তারে আগুন ধরে গিয়েছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বহু মানুষের। দীর্ঘ সময় ধরে বিপর্যস্থ হয়েছিল বিদ্যুৎ পরিষেবা।

নাসার বিজ্ঞানীরা মনে করছেন, এবারের সোলার ফায়ারের তাণ্ডবে পুরোপুরি বিকল হয়ে পড়তে পারে ইন্টারনেট পরিষেবা, বিপর্যস্থ হতে পারে ডিজিটাল দুনিয়া এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এমন কি উপগ্রহগুলি ভেঙে গিয়ে  প্রচণ্ড গতিতে ধেয়ে আসতে পারে পৃথিবীর দিকে। এর ফলে বড়সড় ক্ষতির সম্ভাবনা থাকছে।

Post Views: 264

Continue Reading

Previous: জিবি সিনড্রোমে মৃত্যুর পর সতর্কতা রাজ্য জুড়ে,পরিস্থিতি নিয়ন্ত্রণে বার্তা সরকারের
Next: বন্ধু ট্রাম্প ফের মার্কিন মসনদে ফিরলেও স্বস্তিতে নেই মোদী

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.